ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

ডিএমপিতে সিডিএমএস সংক্রান্ত যৌথ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ৪০৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) সংক্রান্ত এক যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন রবিবার ডিএমপির সদর দপ্তরে ডিএমপি ট্রেনিং একাডেমি আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বলেন, বর্তমান সময়ে মামলা তদন্তের পাশাপাশি বিভিন্ন তথ্য প্রাপ্তির ক্ষেত্রে সিডিএমএস একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য সিডিএমএসে অন্তর্ভুক্ত থাকে। ফলে এর মাধ্যমে অনেক সমস্যার খুব দ্রুত সমাধান করা যায়। সিডিএমএসকে কীভাবে আরো কার্যকরী ও বিস্তৃত করা যায় সে বিষয়ে উদ্যোগ নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন বলেন, বর্তমানে পুলিশের একটি গুরত্বপূর্ণ অনুষজ্ঞ হলো সিডিএমএস। বিস্তৃত তথ্য ভান্ডার হিসেবে কাজ করে এটি। তবে সিডিএমএসে যেমন তথ্য ভান্ডার বৃদ্ধি করতে হবে তেমনি এতে প্রবেশাধিকারের ক্ষেত্রেও যথেষ্ঠ কড়াকড়ি আরোপ করতে হবে। অপ্রয়োজনীয় কোন কিছু এখানে যাতে না থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

মুখ্য আলোচকের বক্তব্যে যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদার বলেন, বর্তমানে সব কিছুই আধুনিকায়ন হয়ে যাচ্ছে, বাংলাদেশ পুলিশও এর ব্যতিক্রম নয়। মামলা তদন্ত ডিজিটাল করার অংশ হিসেবে সিডিএমএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সিডিএমএসে বিভিন্ন তথ্যের অবশ্যই আপডেট থাকতে হবে। কর্মশালায় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

ডিএমপিতে সিডিএমএস সংক্রান্ত যৌথ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:১৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩