ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

ডিআরইউ’র নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ৯৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

পেশাদার সাংবাদিকদের মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সদস্যদের অধিকার সুরক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং সাগর-রুনী হত্যার বিচারে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় নিয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নতুন কমিটির নেতৃবৃন্দ।

৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে নবনির্বাচিত কমিটির (২০২৪) কাছে বিদায়ী কমিটি পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তর করা হয়।

বিদায়ী কমিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন ৷

অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তাগণ বিদায়ী কমিটির নেতৃবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেন৷

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ডিআরইউ কার্যনির্বাহী কমিটি-২০২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) উপপ্রধান প্রতিবেদক সৈয়দ শুকুর আলী শুভ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভির বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন।

এছাড়াও সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো: জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), ক্রীড়া সম্পাদক মো: মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) ও কল্যাণ সম্পাদক মো: তানভীর আহমেদ (তানভীর আহমেদ) নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে মো: হাবিবুর রহমান (হাবিব রহমান), ফারহানা ইয়াছমিন (জুথী), সাঈদ শিপন, মুহিববুল্লাহ মুহিব, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন ও মো: শরীফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

ডিআরইউ’র নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

আপডেট সময় : ০৬:৪৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩