ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Logo গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইটের গেমিং প্লেগ্রাউন্ড গেমসকমে এআই ও গেমিংয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির অরাস Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান Logo ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ Logo ঠাকুরগাঁও-১ আসন শূন্য, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন Logo বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প

ঠিক কতক্ষণ ব্যায়ামে হার্ট ও শরীর ভালো থাকবে?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ২৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

শরীরের অতিরিক্ত ওজন কমাতে অনেকেই জিমে যান। তবে আগে জানতে হবে আপনার শরীর অনুযায়ী ঠিক কতটা পরিশ্রম করা উচিত। শরীর কতটা নিতে পারে তা অনেকেই জানেন না। অনেক সময় জিম প্রশিক্ষকের কাছ থেকেও সঠিক পরামর্শ পাওয়া যায় না।

ফলে স্বাস্থ্য বজায় রাখতে গিয়েও অনেকে অসুস্থ হয়ে পড়েন। আর এ কারণে জিমে গিয়ে হার্ট অ্যাটাকও হয়। সম্প্রতি তরুণ-তরুণীদের এমন বেশ কয়েকটি ঘটনা চমকে দিয়েছে সবাইকে। তাহলে কতটা ব্যায়াম শরীরের জন্য উপকারী? কতটা ব্যায়াম করলে হার্ট ভালো থাকবে, অন্যদিকে সারা শরীরও সুস্থ থাকবে সেটা আমাদের জানতে হবে।

বিশেষজ্ঞদের মতে, ব্যায়ামের পরিমাণ নির্ভর করবে বিভিন্ন বিষয়ের ওপর। ওজন শরীরের আদর্শ বডি মাস ইনডেক্স (বিএমআই) এর থেকে কতটা বেশি তা দেখতে হবে। যত বেশি হবে, তত হালকা ব্যায়ামের দিকে ঝুঁকতে হবে।

একইভাবে, আপনার যদি কোনও শারীরিক সমস্যা থাকে তবে আপনাকে সতর্ক হতে হবে। শরীরের অসুবিধা উপেক্ষা করে খুব বেশি ব্যায়াম করা মোটেও ঠিক নয়। এর ফলে আরও জটিলতা দেখা দিতে পারে।

ব্যায়াম হার্টের জন্য ক্ষতিকর কারণ-

বিশেষজ্ঞদের মতে, প্রচুর পরিশ্রমের ব্যায়াম হৃদস্পন্দন বাড়ায়। এই হৃদস্পন্দন আসলে হৃৎপিণ্ডের পেশীর কর্মক্ষমতা। একজন যত বেশি ব্যায়াম করবেন, হৃদস্পন্দন তত বেশি বাড়বে। ফলে হার্টের পরিশ্রমও বেড়ে যায়।

আর এই উচ্চ মাত্রার কম্পন যেকোনো সময় বিপদ ডেকে আনতে পারে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে হঠাৎ কঠোর ব্যায়াম হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। কিন্তু দীর্ঘক্ষণ অনুশীলন করলে শরীর মানিয়ে নিতে শুরু করে। যা খেলোয়াড়দের ক্ষেত্রে প্রায়ই দেখা যায়।

ঠিক কতক্ষণ ব্যায়ামে হার্ট ও শরীর ভালো থাকবে?

আপডেট সময় : ০৪:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪