ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

টরন্টোয় নিযুক্ত এক চীনা কূটনীতিককে বহিষ্কার করলো কানাডা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ২২৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
টরন্টোতে নিযুক্ত এক চীনা কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা। বহিষ্কৃত চীনা কূটনীতিকের নাম ঝাও ওয়েই। গতকাল সোমবার কানাডা সরকার এ ঘোষণা দিয়েছে।

বেইজিংয়ের সমালোচক কানাডিয়ান আইনপ্রণেতাকে ভয় দেখানোর পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কানাডা ও চীনের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। কূটনৈতিক বহিষ্কারের ঘটনা দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এক বিবৃতিতে বলেছেন, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ আমরা মেনে নেব না।

মেলানিয়া জোলি এক বিবৃতিতে চীনা কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, “আমরা আমাদের দৃঢ় সংকল্পে অটল যে আমাদের গণতন্ত্র রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”

মেলানিয়া জোলি বলেন, কানাডায় বিদেশি কূটনীতিকদের সতর্ক করা হয়েছে যে তারা যদি এমন আচরণে লিপ্ত হয় তাহলে তাদের বহিষ্কার করা হবে।

কানাডার সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে চীন। ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে কানাডা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বেইজিং। টরন্টোতে চীনা কনস্যুলেটের কর্মকর্তাকে পাঁচ দিনের মধ্যে কানাডা ত্যাগ করতে বলা হয়েছে, ঘটনাটি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে।

কানাডার আইন প্রণেতা মাইকেল চং ২০২১ সালের ফেব্রুয়ারিতে চীনের জিনজিয়াং অঞ্চলে বেইজিংয়ের কর্মকাণ্ডকে গণহত্যা হিসাবে নিন্দা করার জন্য ভোট দিয়েছিলেন, স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে। এই কারণে, চীনা গোয়েন্দা সংস্থা মাইকেল চং এবং তার আত্মীয়দের হংকং-এ নিষিদ্ধ করার পরিকল্পনা করেছিল। এই ঘটনার জেরে চীনা কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা।

টরন্টোয় নিযুক্ত এক চীনা কূটনীতিককে বহিষ্কার করলো কানাডা

আপডেট সময় : ০২:১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩