ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী Logo গৌরনদীর দুই যুবক মাদকসহ বরিশালে আটক Logo সীমান্তে ফের বড় চালান জব্দ, ভারতীয় পণ্যের রহস্যময় প্রবেশপথে বিজিবির হানা Logo কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন Logo এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল Logo কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা Logo বাঁশ এখন বাণিজ্যিক চাষের উদ্ভিদ, লাভবান হচ্ছেন অনেক পরিবার Logo মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি Logo মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী

ঝিনাইগাতীতে গাঁজাসহ গ্রেপ্তার ১

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ ৩৮৯ বার পঠিত

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে ২ কেজি গাঁজাসহ মো. রাশেল হাসান (১৯)নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ জুন সোমবার দিবাগত রাত সাড়ে ৭ ঘটিকার দিকে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের রাঙ্গামাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় অপর ২ মাদক কারবারী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের দেবোত্তর পাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়ার নির্দেশে এসআই মাসুদ রানা, এএসআই নাইমুন হাসান, মোজাম্মেল হকসহ সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাত সাগে ৭ ঘটিকার সময় উপজেলার তিনানীর রাঙ্গামাটিয়ার মাঠখোলা এলাকা থেকে ২কেজি গাঁজা সহ রাশেল হাসানকে আটক করে থানায় নিয়ে আসা হয়। রাতেই তার বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা রুজু করা হয়। পরে গতকাল দুপুরে রাশেল হাসানকে শেরপুর বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত রাশেল হাসানের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর গতকাল দুপুরে শেরপুর বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে। মাদক নির্মুল না হওয়া পর্যন্ত থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ঝিনাইগাতীতে গাঁজাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৬:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩