ঢাকা ০১:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

জুলিয়েট ও মাদার তেরেসা চরিত্রের অভিনেত্রী মারা গেছেন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ২২২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ফ্রাঙ্কো জেফিরেলি পরিচালিত ‌‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ছবির তারকা অলিভিয়া হাসি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। অলিভিয়া ১৯৬৮ সালে মুক্তি পাওয়া ‌‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ছবিতে জুলিয়েট চরিত্রে অভিনয় করে সিনেমাপ্রেমীদের মুগ্ধ করেছিলেন। গত শুক্রবার নিজ বাড়িতে প্রিয়জনদের সান্নিধ্যেই মারা গেছেন তিনি। তার পরিবারের পক্ষ থেকে ইনস্টাগ্রাম পোস্টে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। অলিভিয়া হাসির জন্ম ১৯৫১ সালের ১৭ এপ্রিল আর্জেন্টিনার বুয়েনস আইরেসে। তার বাবা ছিলেন আর্জেন্টিনীয় অপেরা গায়িকা ও মা ইংল্যান্ডের আইন সচিব। ৭ বছর বয়সে তিনি এবং তার পরিবার লন্ডনে চলে আসেন। তিনি ইতালিয়ার কন্টি অ্যাকাডেমি থেকে অভিনয়ের শিক্ষা নেন। ১৯৭৭ সালে ‘জিজাস অফ নাজারেথ’ সিরিজে মেরি চরিত্রে কাজ করার পাশাপাশি ২০০৩ সালে ‘মাদার তেরেসা অফ ক্যালকাটা’ ছবিতে মাদার তেরেসা চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল। ১৯৭৪ সালের কাল্ট ক্লাসিক ‘ব্ল্যাক ক্রিসমাস’ ছবিতে তার অভিনয় এখনও মনে রাখার মতো।তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় কাজ হিসেবে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’-কে অভিহিত করা হয়। তিনি মাত্র ১৫ বছর বয়সে লিওনার্ড হোয়াইটিংয়ের সঙ্গে জুলিয়েটের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন। এই ছবিটি অস্কার মনোনয়নসহ নানা পুরস্কার লাভ করেছিল। অলিভিয়া হাসি পেয়েছিলেন ডেভিড দি ডোনাটেলো এবং গোল্ডেন গ্লোব পুরস্কার। এটাই উইলিয়াম শেক্সপীয়রের অমর সৃষ্টি ‌রোমিও ও জুলিয়েটকে নিয়ে হওয়া প্রথম সিনেমা।

ট্যাগস :

জুলিয়েট ও মাদার তেরেসা চরিত্রের অভিনেত্রী মারা গেছেন

আপডেট সময় : ০৩:১১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪