ঢাকা ১২:২১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

জুয়ার ওয়েবসাইটের সঙ্গে কীভাবে যুক্ত হলেন শীর্ষ নায়িকারা?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪ ২৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দেশের জনপ্রিয় তিন অভিনেত্রী জয়া আহসান, অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া অনলাইন জুয়ার ওয়েবসাইটের সঙ্গে তাদের নাম জড়িয়েছে। দেশে ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এসব সাইটের বিজ্ঞাপনে তাদের দেখা মিলছে।

তাদের মধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনেই পাওয়া গেলেও শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন অপু! তবে তাদের অধিকাংশের দাবি, ভুল তথ্যের কারণে তারা এগুলোতে জড়িয়ে পড়েছেন।

সংবাদমাধ্যম জানায়, উইনবাজি নামের একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করেছেন জয়া আহসান ও নুসরাত ফারিয়া। ক্রিকেট বিশ্বকাপ চলাকালে (অক্টোবর-নভেম্বর) প্রচারে আসে তাদের বিজ্ঞাপনগুলো। ভিডিওতে বেশ সাবলীল ও চমকপ্রদ সব বার্তা দিতে দেখা যায় ফারিয়াকে। এতে তিনি নিজেই মানুষকে বাজি লাগার কথা বলছেন।

বিষয়টি নিয়ে তিন তারকার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। এরই মধ্যে ফারিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি উইনবাজির যে বিজ্ঞাপনটি করেছি তা শুধুমাত্র ভারতেই প্রচারিত হয়েছে। দেশে প্রচার হয়নি।’

দেশে প্রচার না হলেও বিষয়টি ভারতে বৈধ কিনা জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি। তিনি বলেন, বিষয়টি পুরোপুরি না জেনেই যোগ দিয়েছেন। তবে শুধু সেই সাইটেই নয়, ফারিয়া নিজেও তার ইনস্টাগ্রামে এগুলোর প্রচার করেছেন।

ফারিয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও ভারতীয় আইন এ ব্যাপারে বেশ কড়া। সম্প্রতি বেশ কয়েকজন বলিউড-টলিউড তারকাও যুক্ত হয়েছেন অনলাইন বেটিং সাইটের সঙ্গে। কয়েক মাস আগে, রণবীর কাপুরকে একটি অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারির অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করেছিল। এছাড়াও পশ্চিমবঙ্গের অভিনেত্রী-এমপি নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তীও বেটিং অ্যাপের প্রচারের জন্য শিরোনাম হয়েছিলেন।

ভারতে জুয়ার বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে জানতে চাইলে ফারিয়া বলেন, ‘আমাদের দেশে এই ধরনের বেটিং সাইটের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা রয়েছে। তবে ভারতে নিষেধাজ্ঞা আছে বলে জানা নেই।’

এদিকে, বাবু ৮৮ নামের একটি বেটিং অ্যাপের শুভেচ্ছাদূত হয়েছেন অপু বিশ্বাস। নতুন বছরের শুরুতেই তার একটি ভিভিও শুভেচ্ছা বার্তা পোস্ট করেছে ওই সাইটটি। এ বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ হলে তিনি বলেন, ‘আমি খুবই বিব্রত বোধ করছি। ওই ভিডিওটি ভুয়া। আমাকে কোথাও সেটি পোস্ট করতে দেখেছেন?’

ভিডিওটিতে অপুর কণ্ঠ পরিবর্তন বা লিপ রিডিংয়ে অসামঞ্জস্যতা খুঁজে পাওয়া যায়নি। বরং তাকেও বেশ সাবলীল মনে হয়েছে। এবং একজন শুভেচ্ছাদূত হিসেবে অপু সেই ভিডিওতে বক্তব্য দেন।

জুয়ার ওয়েবসাইটের সঙ্গে কীভাবে যুক্ত হলেন শীর্ষ নায়িকারা?

আপডেট সময় : ০৪:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪