ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

জায়েদ খানকে ‘ভুয়া’ বলে দর্শকদের চিৎকার!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ২৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ঢালিউডের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। সেখানে ঢাকাই সিনেমার সমালোচক জায়েদ খানকে দর্শকরা গ্রহণ করেননি। উপস্থাপক ও জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম অভিনেতা জায়েদ খানকে মঞ্চে ডাকার সঙ্গে সঙ্গেই বেশিরভাগ দর্শক তাঁকে ‘ভুয়া… ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন। অনুষ্ঠানস্থলে হাস্যরসের সৃষ্টি হয় বিষয়টি নিয়ে।

স্থানীয় সময় রোববার (২৫ জুন) রাতে নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে অনুষ্ঠিত হয় ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের প্রথম পর্ব। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, জেমস, তাহসান এবং চিরকুট ব্যান্ড শিল্পী সুমিসহ ঢাকার তারকা শিল্পীরা বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। হাজারেরও বেশি দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।

উপস্থাপক ও অভিনেতা সাজু খাদেম জায়েদ খানকে মঞ্চে ডাকলে শত শত দর্শক তাকে ভুয়া বলে চিৎকার করে। তখন অনুষ্ঠানের আয়োজক শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম খানকে দর্শকদের বলতে শোনা যায় যে অতিথিরা ঘরে এলে তাদের সম্মান করা উচিত। আমরা অবশ্যই তা করব। এরপর জায়েদ খান নবাগত নায়িকা প্রিয়ামনিকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন। বলা হয়েছিল প্রিয়মনির সঙ্গে নাচবেন তিনি। তারপরও দর্শকরা তাকে ভুয়া বলেই ডাকতে থাকে। কিন্তু জায়েদ খান তা উপেক্ষা করে নাচের বদলে একটি গানের কয়েক লাইন গেয়ে মঞ্চ ত্যাগ করেন।

সাম্প্রতিক সময়ে জায়েদ খানকে ঘিরে সৃষ্ট আলোচনার অধিকাংশই তার ব্যক্তিগত জীবন বিষয়ক মন্তব্যকে ঘিরে। যার বেশিরভাগই প্রেম, বিয়ে এবং নারী ভক্ত সংক্রান্ত।

নারীরা তার জন্য পাগল- এ ধরনের কথাবার্তা বলে সম্প্রতি অনেকবারই খবরের শিরোনামে এসেছেন জায়েদ খান। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার এ অভিনেতা-সংগঠক জানান, নারীদের কাছ থেকে তিনি যত প্রেম নিবেদন পেয়েছেন- তা অবিশ্বাস্য।

উল্লেখ্য, জায়েদ খানকে সর্বশেষ গত ৯ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে পারফর্ম করতে দেখা গেছে। কিছুদিন আগে তিনি জাহিদ হোসেনের পরিচালনায় “সোনার চর” সিনেমার শুটিং শেষ করেছেন। সিনেমার ডাবিং নিয়ে শিগগিরই ব্যস্ত হয়ে পড়বেন নায়ক।

জায়েদ খানকে ‘ভুয়া’ বলে দর্শকদের চিৎকার!

আপডেট সময় : ০৫:৩৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩