ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

জাটকা ইলিশ-জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ১৮ লক্ষ টাকা জরিমানা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ১২০৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিষিদ্ধ জাটকা ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ১৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আজ আনুমানিক ভোর ৪টা হতে সকাল ১০:৩০ পর্যন্ত র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী মৎস্য আড়তে একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় জেলা মৎস্য অধিদপ্তর এর জেলা মৎস কর্মকর্তার উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় জাটকা ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষন ও বিক্রয় করার অপরাধে ০৭ টি প্রতিষ্ঠানে সর্বমোট ১৮,০০,০০০ টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে ১। ঋত্বিক ফিস নগদ- ৩,০০,০০০ টাকা, ২। রাজলক্ষ¥ী মৎস আড়তে নগদ- ৩,০০,০০০ টাকা, ৩। সর্দার এন্ড কোং নগদ- ৪,০০,০০০ টাকা, ৪। দয়াল মৎস আড়তে নগদ- ২,০০,০০০ টাকা, ৫। বিসমিল্লাহ ফিস নগদ- ২,০০,০০০ টাকা, ৬। রুদ্র এন্টারপ্রাইজে নগদ- ২,০০,০০০ টাকা, ৭। বুড়িগঙ্গা মৎস আড়তে নগদ- ২,০০,০০০ টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৫,০০,০০০ টাকা মূল্যের ৫৬৬ কেজি জাটকা ইলিশ ও ৫৩৭ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করেন। ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত জাটকা ইলিশ বিনামূল্যে এতিম খানায় দান করেন এবং জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা জাটকা ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ এবং বিক্রয় করে আসছিল।

জাটকা ইলিশ-জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ১৮ লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪