জয়ার ‘দশম অবতার’এর প্রশংসায় অজয়
- আপডেট সময় : ০৪:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ২২৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আর মাত্র কয়েকদিন পরেই মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত টলিউড ছবি ‘দশম অবতার’। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমাটির ট্রেলার। টলিউড ইন্ডাস্ট্রির এমন বহু প্রতীক্ষিত সিনেমার প্রশংসা করেছেন পঞ্চমুখ বলিউড সুপারস্টাররাও। সেই তালিকায় উঠে এসেছে বলিউড সুপারস্টার অজয় দেবগনের নাম। এই অভিনেতা জয়ার সিনেমার পোস্টার শেয়ার করেছেন এবং তাকে অভিনন্দন জানিয়েছেন।
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, বলিউড সুপারস্টার অজয় দেবগন জিও স্টুডিও এবং এসভিএফ এন্টারটেইনমেন্টের আসন্ন বাংলা কপ ড্রামা ‘দশম অবতার’র দলকে অভিনন্দন জানাতে সোশ্যাল মিডিয়ায় গিয়েছিলেন।
শনিবার (১৪ অক্টোবর) দেওয়া পোস্টে অজয় লিখেছেন, শুভ মহালয়া। দশম অবতার, বাংলার প্রথম অরিজিনাল কপ ইউনিভার্স। সিংহমের তরফ থেকে প্রবীরকে শুভেচ্ছা।
এর আগে, প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন ছবিটির ট্রেলার দেখে শুভেচ্ছা পাঠিয়েছিলেন। এমনকি সবাইকে সিনেমাটি দেখার অনুরোধও করেছেন তিনি। এবার শুভেচ্ছো জানালেন অজয় দেবগন।
‘২২শে শ্রাবণ’ এবং ‘দ্বিতীয় পুরুষ’ দুটি পুলিশ সিনেমাকে একত্রিত করে পরিচালক সৃজিত একটি মহাজোট তৈরি করেছেন। সৃজিত-প্রসেনজিৎ জুটি মানেই ভারতের বাংলার বক্স অফিসে হিট সিনেমা। খলনায়কের চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্তকেও।
এদিকে ‘খোকা’ অনির্বাণ ভট্টাচার্যকে আবার দেখা যাবে প্রবীর রায় চৌধুরী ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী হিসেবে। যার সঙ্গে জয় আহসানের চরিত্রের রোমান্স ধরা পড়েছে ট্রেলারে।
দশম অবতার মুক্তি পাবে ১৯ অক্টোবর। জয়া আহসান ও প্রসেনজিৎ ছাড়াও এতে অভিনয় করেছেন রূপম ইসলাম, অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত প্রমুখ।





















