ঢাকা ১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী Logo গৌরনদীর দুই যুবক মাদকসহ বরিশালে আটক Logo সীমান্তে ফের বড় চালান জব্দ, ভারতীয় পণ্যের রহস্যময় প্রবেশপথে বিজিবির হানা Logo কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন Logo এ দেশে কেউ আর ভাগ্যহত থাকবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল Logo কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা Logo বাঁশ এখন বাণিজ্যিক চাষের উদ্ভিদ, লাভবান হচ্ছেন অনেক পরিবার Logo মন্দিরের মেহেদি পরলে এক বছরের মধ্যে বিয়ে নিশ্চিত, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি Logo মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী

চৌদ্দগ্রামে চুরির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে অটোরিকশা উদ্ধার, আটক ৩

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২২:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ২৭০ বার পঠিত

কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অটোরিকশা চুরির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যেই থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই অটোরিক্সাটি উদ্ধার করেছে। এসময় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-কুমিল্লার কোতয়ালী থানার আনোয়ার হোসেন মজুমদারের ছেলে সিয়াম মজুমদার (২০), আবু হানিফের ছেলে মোঃ পরান (১৯) ও মৃত আলী গাজীর ছেলে মহব্বত গাজী (২৯)। আজ দুপুরে তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।

ত্রিনাথ সাহা জানান, শুক্রবার গভীর রাতে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে শাহ আলমের বাড়ি থেকে অজ্ঞাতনামা চোরচক্র তার একটি অটোরিকশা চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে তিনি শনিবার সকালে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আবদুল কুদ্দুস তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ১নং কাশিনগর ইউনিয়নের দাতামা বটতলা এলাকায় অভিযান চালিয়ে চোরাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে। এর সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ত্রিনাথ সাহা আরও জানান, গ্রেপ্তারকৃতরা চোরাইকাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আদালতে ১৬৪ ধারা জবানবন্দি শেষে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

চৌদ্দগ্রামে চুরির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে অটোরিকশা উদ্ধার, আটক ৩

আপডেট সময় : ০৭:২২:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩