ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়কের পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন! Logo পূজামণ্ডপ পরিদর্শনের পর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কে রুমিন ফারহানা Logo বিয়ের প্রলোভন ও অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে নারী নির্যাতন: পটুয়াখালীতে জাহাঙ্গীর গাজীর বিরুদ্ধে ভূক্তোভূগীর সংবাদ সম্মেলন। Logo ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ Logo সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? বিরোধী দলীয় নেতার প্রশ্ন Logo সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা Logo তিনবার মনোনয়ন পেয়েও অস্কার জোটেনি, এবার যে সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ Logo স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি Logo ‘মহানবী (সা.)-এর অনুসারীর সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে’ ৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা সাদিক Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

চুপিসারে বিয়ে করেছেন দর্শন রাওয়াল, ছবি প্রকাশ্যে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ৩৭৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

চুপিসারে বিয়ের পিঁড়িতে বসেছেন ভারতের নতুন প্রজন্মের জনপ্রিয় গায়ক দর্শন রাওয়াল। দীর্ঘদিনের বন্ধু ধারাল সুরেলিয়ার সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) রাতে সুখবরটি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন এ গায়ক। মুহূর্তেই এ সংবাদ ভাইরাল হয়ে যায়। নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে দর্শন রাওয়াল লিখেছেন, ‘চিরকালের সেরা বন্ধু।’এ পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই শুভেচ্ছা, প্রশংসা ও অভিনন্দন বার্তায় ভাসাচ্ছেন রাওয়ালকে।দর্শন রাওয়াল ২০১৪ সালে ‘ইন্ডিয়াস র স্টার’ রিয়েলিটি শোতে অংশগ্রহণের পর জনপ্রিয়তা লাভ করেন। এরপর তিনি ‘সনম তেরি কসম’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘লাভযাত্রী’, ‘তেরা সুরুর’র মতো সিনেমায় প্লেব্যাক করেছেন। তার কণ্ঠের শ্রোতাপ্রিয় উল্লেখযোগ্য আরও গানের মধ্যে রয়েছে, ‘এক লাড়কি কো দেখা তো আইসা লাগা’, ‘মিত্রন’, ‘লাভ আজকাল’, ‘লুডো’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’, ‘রকি অর রানি কি প্রেমকাহানি’।দর্শন রাওয়াল বলিউড ছাড়াও গুজরাটি ও তেলেগু সিনেমায়ও নিয়মিত প্লেব্যাক করছেন। গীতিকার ও সুরকার হিসেবে তিনি খ্যাতি লাভ করেছেন। গুজরাটি, হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় কনসার্টে সংগীত পরিবেশন করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। তিনি ২০২৩ সালে গান গাওয়ার জন্য বাংলাদেশে এসেছিলেন।

ট্যাগস :

চুপিসারে বিয়ে করেছেন দর্শন রাওয়াল, ছবি প্রকাশ্যে

আপডেট সময় : ০৩:৫২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫