ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চলে গেলেন ‘আ টিয়ার্স গো বাই’ গায়িকা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ৪০৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

চলে গেলেন ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। গতকাল লন্ডনে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন শিল্পীর মুখপাত্র। তার বয়স হয়েছিল ৭৮ বছর। ‘আ টিয়ার্স গো বাই’ গানটির জন্য তাকে বিশেষভাবে মনে রাখবেন গত শতকের ষাটের দশকের সংগীতপ্রেমীরা।১৯৬৪ সালে সংগীতে ক্যারিয়ার শুরু করেন মারিয়ান। বলা চলে দ্য রোলিং স্টোন ব্যান্ডের ম্যানেজার অ্যান্ড্রু লুং ওল্ডহ্যাম তাকে আবিষ্কার করেছিলেন। মারিয়ানের জনপ্রিয় ‘আ টিয়ার্স গো বাই’ গানটি ছিল রোলিং স্টোনের দুই সদস্য মিক জ্যাগার ও কেই থ রিচার্ডসের লেখা। মারিয়ানের আলোচিত আরও দুই গান হলো ‘কাম অ্যান্ড স্টে উইথম মি’ ও ‘দ্য লিটল বার্ড অ্যান্ড সামার নাইটস’।মারিয়ানের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে পাঠানো এক বিবৃতিতে লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কণ্ঠশিল্পী, গীতিকার ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল মারা গেছেন। তার পরিবার ও বিশ্বজুড়ে ছড়িয়ে ভক্তরা মারিয়ানের শূণ্যতা অনুভব করবেন।’১৯৪৬ সালের ২৯ ডিসেম্বর লন্ডনের হ্যাম্পসটেডে জন্ম মারিয়ানের। ১৯৬৪ সালে দ্য রোলিং স্টোনের সঙ্গে কাজ শুরু করেন। নিজের নামে তার প্রথম অ্যালবাম মুক্তি পায় ১৯৬৫ সালে। এরপর আরও ২১টি অ্যালবাম প্রকাশিত হয় তার। সর্বশেষ ‘শি ওয়াকস ইন বিউটি’ অবমুক্ত হয় ২০২১ সালে।১৯৬৭ সালে আন্তন চেখভের গল্প অবলম্বনে এক মঞ্চনাটক দিয়ে অভিনয়ে অভিষেক হয় মারিয়ানের। তবে তাকে আগে দেখা যায় বড় পর্দায়। ১৯৬৬ সালে মুক্তি পাওয়া জঁ-লুক গদারের ‘মেড ইন ইউএসএস’ ছবির একটি গানের দৃশ্যে অতিথি শিল্পী হিসেবে দেখা দিয়েছিলেন তিনি। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘দ্য গার্লস অব আ মোটরসাইকেল’, ‘ঘোস্ট স্টোরি’, ‘হ্যামলেট’, ‘শপিং’।ষাটের দশকে মিক জ্যাগারের সঙ্গে প্রেম ছিল মারিয়ানের। সাবেক প্রেমিকার মৃত্যুতে শোক জ্ঞাপন করে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘মারিয়ান ফেইথফুলের মৃত্যুর খবর শুনে মনটা খারাপ হয়ে গেল। অনেক দিন সে আবার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ছিল। সে যেমন ছিল খুব ভালো বন্ধু, দারুণ শিল্পী আর দুর্দান্ত অভিনেত্রী। তাকে ভোলা যাবে না।’

ট্যাগস :

চলে গেলেন ‘আ টিয়ার্স গো বাই’ গায়িকা

আপডেট সময় : ০৩:৪২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫