চলচ্চিত্রের দুর্দিনেও কি চিত্রনায়িকা মৌসুমী অন্তরালেই থাকবে?
- আপডেট সময় : ০৬:৩৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ২৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রে অভিষেক হয় চিত্রনায়িকা মৌসুমীর। এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। প্রথম ছবিতে তাঁর নায়ক ছিলেন সালমান শাহ। অভিনয়ের পাশাপাশি গান গাওয়া, ছবি পরিচালনা এবং প্রযোজনাও করেছেন মৌসুমী। কমার্শিয়াল ছবির পাশাপাশি ফোক ছবিতেও সমানতালে জনপ্রিয়তা পান মৌসুমী।
এক সময় আরেক সফল জুটি ওমর সানি-মৌসুমী রূপালী পর্দা থেকে বাস্তবে জুটি বাধেন। দু-একটি ছোটখাটো ঝামেলা ছাড়া তাদের সংসার জীবন বেশ ভালোই চলছে।
দীর্ঘ ক্যারিয়ারে মৌসুমী তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি ছয়বার বাচসাস পুরস্কার ও তিনবার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।
সর্বশেষ ২০১৮ সালে পবিত্র ভালোবাসা সিনেমায় মায়াদেবী চরিত্রে মৌসুমীকে পর্দায় দেখা যায়। এরপর থেকে এখন পর্যন্ত আর তাকে কোনো সিনেমায় দেখা না গেলেও ২০২১ সাল অবদি বেশকিছু সিনেমা পরিচালনা করেছিলেন।
চলচ্চিত্রকে মৌসুমী যেমন দিয়েছেন, তেমনি মৌসুমীকেও চলচ্চিত্র কম দেয়নি। কিন্তু আজ চলচ্চিত্র অঙ্গনে চলছে দুর্যোগের ঘনঘটা। এমন দিনে মৌসুমীর মতো সফল চিত্রনায়িকা চলচ্চিত্র থেকে দুরে কেন, এমন প্রশ্ন সবার মনেই ঘুরে ফিরে আসছে।

















