ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo রাজাপুরের উত্তর উত্তমপুর গ্রামে ২ কিলোমিটার রাস্তা মরণফাঁদ, বর্ষায় চরম ভোগান্তিতে শত শত শিক্ষার্থী Logo মাদকে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা: খুলনা রেঞ্জ ডিআইজি Logo দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’ Logo সুস্থ সংস্কৃতি ও দায়িত্বশীল সাংবাদিকতা গঠনে তরুণ সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য Logo একটি হুইল চেয়ারই বদলে দিতে পারে প্রতিবন্ধী দীপঙ্করের জীবন Logo ‘চাঁদা না দিলে রাস্তায় পড়ে থাকবে লাশ’: হিন্দু পল্লীতে আতঙ্ক Logo ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সূচনা জন্মের প্রথম ঘণ্টায় শালদুধ, প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর আহ্বান

গিলের সেঞ্চুরিতে কোয়ালিফাইয়ার নিশ্চিত গুজরাটের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩ ২৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

শুভমান গিলের সেঞ্চুরিতে প্রথম দল হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমের প্লে-অফ ও কোয়ালিফাইয়ার নিশ্চিত করলো বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স।

গতকাল আইপিএলের ৬২তম ম্যাচে গুজরাট ৩৪ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দারাবাদকে। ১০১ রান করেন গিল। এ ম্যাচ হেরে যাওয়ায় প্লে-অফে উঠার সুযোগ শেষ হয়ে গেল হায়দারাবাদের।

আহমেদাবাদে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে আইপিএলের ইতিহাসে গিলের প্রথম সেঞ্চুরিতে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৮ রান করে গুজরাট। ৫৮ বল খেলে ১৩টি চার ও ১টি ছক্কায় ১০১ রান করেন গিল। চলমান আইপিএলে ষষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন গিল।

জবাবে গুজরাটের দুই পেসার মোহাম্মদ সামি ও মোহিত শর্মার বোলিং তোপে ৫৯ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে হায়দারাবাদ। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেনের ৪৪ বলে ৬৪ রানের সুবাদে বড় হারের লজ্জা থেকে রক্ষা পায় হায়দারাবাদ। ২০ ওভারে ৯ উইকেটে ১৫৪ রান করে তারা। গুজরাটের সামি ২১ রানে ও মোহিত ২৮ রানে ৪টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন গিল।

১৩ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করলো গুজরাট। সেই সাথে টেবিলের শীর্ষ দুই নিশ্চিত করে কোয়ালিফাইয়ারের টিকিট পেল হার্দিক পান্ডিয়ার দল। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে থাকায় প্লে-অফে খেলার স্বপ্ন নসাৎ হলো হায়দারাবাদের।

গিলের সেঞ্চুরিতে কোয়ালিফাইয়ার নিশ্চিত গুজরাটের

আপডেট সময় : ০৪:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩