ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

গানে গানে স্ত্রীকে সারপ্রাইজ দিলেন মার্ক জুকারবার্গ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ২৭৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

মেটা (ফেসবুক) সিইও মার্ক জাকারবার্গ এই সপ্তাহে তার স্ত্রী প্রিসিলা চ্যানকে একটি বিশেষ উপহার দিয়েছেন। সেইসঙ্গে তার ভক্তদেরও চমকিত করেছেন। তিনি প্রকাশ করেছেন নতুন একটি গান। এটি ২০০০ সালের জনপ্রিয় গান ‌‘গেট লো’- এর রিমিক্স।স্পটিফাইতে প্রকাশ হওয়া এই রিমিক্সটি তৈরিতে জাকারবার্গকে সহায়তা করেছেন টি-পেইন। মিউজিকে অটো-টিউন ব্যবহার করতে সুপরিচিত টি-পেইন।

গানটি মুক্তি পেয়েছে ‘জেড-পেইন’ নামে। অর্থাৎ জাকারবার্গ ও টি-পেইন, দুজনের নামের অংশ যোগ করে গানটিকে প্রকাশ্যে আনা হয়েছে। গানটির মজার লিরিক্সে ক্লাবে যাওয়া এবং সিকিউরিটি গার্ডের সঙ্গে দেখা করার মতো হাস্যকর মুহূর্ত রয়েছে। এটি প্রিসিলার সঙ্গে তার সম্পর্কের প্রতি একটি খোলামেলা এবং মজাদার শ্রদ্ধা নিবেদন বলেও জানান তিনি।

গানটি জাকারবার্গ এবং প্রিসিলা চ্যানের জন্য বিশেষ অর্থ বহন করে। সেই কথা ইনস্টাগ্রামে জাকারবার্গ নিজেই জানিয়েছেন। তিনি লেখেন, এটি সেই গান ছিল যা প্রথমবার তিনি প্রিসিলাকে কলেজ পার্টিতে দেখা হওয়ার সময় বাজছিল। তারপর থেকে, এই গানটি তাদের সম্পর্কের একটি অংশ হয়ে ওঠে এবং প্রতি বছর তারা তাদের প্রথম ডেটের দিনটাকে উদযাপন করার সময় শোনেন। জাকারবার্গ তাদের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তোলা একটি ছবি এবং স্টুডিওতে কাজ করার কিছু দৃশ্যও শেয়ার করে পোস্টটি দিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দেখা হওয়ার পর, এই দম্পতি নিজেদের মধ্যে অনেক ভালোবাসা এবং ইতিহাস শেয়ার করেছেন তাদের ভক্তদের সঙ্গে।

ট্যাগস :

গানে গানে স্ত্রীকে সারপ্রাইজ দিলেন মার্ক জুকারবার্গ

আপডেট সময় : ০৩:৪৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪