ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

গানের মাধ্যমে কটাক্ষের জবাব দিলেন বুবলী!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ৩১৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
গান বাংলা চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সম্প্রতি বিতর্কের মুখে পড়েছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। বুবলীকে ব্যঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন অভিনেত্রী পরীমনি। এছাড়া অপু বিশ্বাসও বিভিন্ন ইঙ্গিতে খোঁচা দিচ্ছেন। এবার বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসেন বুবলী।

সোশ্যাল মিডিয়ায় বেশ প্রাণবন্ত মুডে একটি ভিডিও পোস্ট করেছেন বুবলী। ওয়াইন কালারের লেহেঙ্গায় নায়িকার চোখে মুখে ছিল উত্তেজনা। ব্যাকগ্রাউন্ডে একটা গানও বাজছিল। আর এই গানের মাধ্যমেই সমালোচকদের কটাক্ষের জবাব দিলেন বুবলী।

ওই ভিডিওতে চলছিল নেটদুনিয়ার ভাইরাল গান ‘তোদের জ্বলবে, আমার তাতেই চলবে’র কিছু অংশ। যেখানে শোনা যায়, হ্যা, আমায় দেখে জ্বলছে যারা চাইছি তাদের বলতে। পিএনপিসি না করে তুই তোর চরকায় তেল দে। যাদের ভাবি বড্ড কাছের, আমার আপনজন, তারাই আবার করছে কাঠি। সামনে প্রিয়জন যতই করিস হিংসা তোরা, আমি বড়োই বেপরোয়া ভয়ডর নেই। যে যা বলুক, বলবে। তোদের জ্বলবে, আমার তাতেই চলবে’।

বুবলী সেই ভিডিও পোস্ট করার পর, ভক্তরাও মন্তব্য বক্সে বলেছেন যে অভিনেত্রী এই গানটি দিয়ে সমালোচকদের জবাব দিয়েছেন। তিনি আরও ব্যাখ্যা করেছেন যে নিন্দুকেরা তাকে যতই উপহাস করুক না কেন, বুবলী তার মতোই আছেন। তিনি সমালোচকদের পাত্তা দেন না। এমনকি তিনি কাউকে ভয়ও পান না।

গানের মাধ্যমে কটাক্ষের জবাব দিলেন বুবলী!

আপডেট সময় : ০৬:৫২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩