ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ২৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বৃহস্পতিবার । । ১৪ মে ২০২৬ ।।
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে একটি শিল্পকারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি কমপ্রেসর, প্রায় ২১০ ফুট পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। গতকাল বুধবার দিনব্যাপী মহানগরের বাংলাবাজার এলাকায় অবস্থিত ডেকোর ওয়েট প্রসেসিং লিমিটেড কারখানায় এ অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান।
অভিযানে জানা যায়, প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়া অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার করে আসছিল। পরে ভ্রাম্যমাণ আদালত অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করে এবং ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের জয়দেবপুর জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক মোস্তফা মাহবুব, উপ-ব্যবস্থাপক জোবায়ের আল নুর, প্রকৌশলী হাসান আল ফয়সাল, প্রকৌশলী সুরুজ আলম, সুজন কবীর, মোস্তফা মাহবুব, জাবের নুরানী, হাসান আল ফয়সাল, রাকিব হাসান, আমীনুল ইসলাম, সোহেল মিয়াসহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তা। এছাড়া গাজীপুর মহানগর পুলিশের সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন। কর্মকর্তারা জানান, অবৈধ গ্যাস সংযোগ ও চুরি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারের জ্বালানি সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

ট্যাগস :

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ

আপডেট সময় : ০৩:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬