ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে

গাজায় ত্রাণবাহী ট্রাকে ইরায়েলি হামলা, নিহত ২৪

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ২৩৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

আরেকটি ভয়াবহ হামলার সাক্ষী হলো গাজা। গতকাল ভোররাতে কুয়েত গোলচত্বরে এ হামলার ঘটনা ঘটে। এতে ২৪ জন নিহত হয়। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি হামলায় বেশ কিছু ত্রাণবাহী ট্রাক ধ্বংস হয়েছে। এছাড়া সেখানে জড়ো হওয়া ২৪ জন প্রাণ হারান। সেখানকার বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এই প্রথম নয়। এর আগেও ত্রাণ সহায়তার অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। গাজার উত্তরাঞ্চলে ব্যাপক দুর্ভিক্ষের আশঙ্কা রয়েছে। এদিকে একের পর এক মানবিক সহায়তার ট্রাক এবং এর আশপাশে জড়ো হওয়া লোকজনের ওপর পরিকল্পিত ও সরাসরি হামলা চালানো হচ্ছে।

এ ছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে খাদ্য বিতরণ কেন্দ্রেও হামলা চালানো হয়।

গাজায় ত্রাণবাহী ট্রাকে ইরায়েলি হামলা, নিহত ২৪

আপডেট সময় : ০৬:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪