ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে

খাবারের অপেক্ষায় থাকা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপরই ইসরায়েলি হামলা!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ২৮০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন যে ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় খাবারের অপেক্ষায় থাকা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি চালায়। বেশ কিছু ভিডিওতে এ ঘটনার সত্যতা প্রকাশ পেয়েছে।

আল জাজিরা দ্বারা যাচাইকৃত ফুটেজে দেখা যাচ্ছে যে ফিলিস্তিনিরা সোমবার (ফেব্রুয়ারি ১৯) উত্তর গাজার একটি ধ্বংসপ্রাপ্ত উপকূলীয় রাস্তা ধরে পালানোর চেষ্টা করছেন। এ সময় তুমুল গোলাগুলি চলছিল। সেখানে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের কারণে কোনো ধরনের সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন নিহত হয়েছে। মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে, হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে বলেছেন যে ইসরায়েলি বাহিনী বিনা প্ররোচনায় ছাড়াই এই হামলা চালিয়েছে। এ ঘটনায় আহত এক ব্যক্তি বলেন, গুলির শব্দ শুনতে পাই। আমি জানি না এরপর কি হয়েছিল।

আরেকজন জানান, তিনি সেখানে আটা আনতে গিয়েছিলেন। তিনি বলেন, আমরা আমাদের সন্তানদের খাবার দিতে চাই যেভাবে অন্যরা দিচ্ছে। আমরা সামান্য কিছু ময়দা পাওয়ার আশায় সেখানে গিয়েছিলাম। কিন্তু তারা আমাদের ওপর গুলি চালিয়েছে। তারা ট্যাঙ্ক নিয়ে আমাদের ওপর হামলার জন্য অগ্রসর হচ্ছে।

বেশ কয়েকটি ফুটেজে ফিলিস্তিনি শিশুরা মাটিতে বস্তা থেকে আটা তুলতে দেখা গেছে। জাতিসংঘ সম্প্রতি গাজায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছে। ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের কারণে সেখানে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে।

ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী কোনো মানবিক সাহায্য গাজায় প্রবেশ করতে দিচ্ছে না। জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা সোমবার সতর্ক করেছে যে গাজায় খাদ্য ও পানির সংকটের পাশাপাশি রোগের বিস্তারের কারণে শিশুমৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়ে যেতে পারে।

এদিকে, গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে অন্তত ২৯,৯২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৬৯ হাজার ২৮ জন।

এর আগে, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছিল, দক্ষিণ গাজায় আরেক সেনা নিহত হয়েছে। তার পরিচয় প্রকাশ করা হয়েছে। সৈনিকের নাম সার্জেন্ট সাইমন স্লোমভ, বয়স ২০ বছর। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এ পর্যন্ত ২৩৫ সেনা নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সীমান্তে ঢুকে অতর্কিত হামলা চালায়। এরপর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় অভিযানের নামে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

খাবারের অপেক্ষায় থাকা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপরই ইসরায়েলি হামলা!

আপডেট সময় : ০৩:৫৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪