ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

খাদ্যের নিরাপত্তা ও গুনাগুন রক্ষায় কিশোরগঞ্জে উদ্যোক্তাদের মাঝে প্রশিক্ষণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ৩১২ বার পঠিত

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ
কিশোরগঞ্জে খাদ্যের নিরাপত্তা ও গুনাগুন রক্ষায় ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের (খাদ্য-শিল্প) একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির কার্যালয়ে, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (ঢাকা ও কিশোরগঞ্জ) এবং কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির সহযোগিতায় ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগ এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)’র আয়োজন এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও টেকনোলজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ ইকবাল। এতে, খাদ্য শিল্পের সঙ্গে সম্পৃক্ত জেলার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা ও কর্মকর্তারা অংশ নেয়।

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মুজিবুল রহমান বেলাল এর সভাপতিত্বে, প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আফজাল রহমান, গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন প্রোগ্রাম কর্ডিনেটর আশফাক কবীর, নাসিবের কিশোরগঞ্জ জেলার সভাপতি শেখ ফরিদ আহমেদ, চেম্বারের পরিচালক ইকবাল আহমেদ চৌধুরী অপু, নাসিবের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন, নারী উদ্যোক্তা সেলিনা ইয়াসমিন কাকলী প্রমুখ।

অনুষ্ঠানে, সাথী চিড়া-মুড়ি মিল, তন্বি-মুন্বি ফুড প্রোডাক্ট ও পূবালী ফ্লাওয়ার মিলকে নিরাপদ খাদ্য উৎপাদন ও গুণগত মান বজায় রাখাসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

খাদ্যের নিরাপত্তা ও গুনাগুন রক্ষায় কিশোরগঞ্জে উদ্যোক্তাদের মাঝে প্রশিক্ষণ

আপডেট সময় : ০৯:২৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩