ক্ষিপ্র গতিতে বাড়ছে ইন্টার মিয়ামির ফলোয়ার
- আপডেট সময় : ০৫:৩১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ২৬০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
লিওনেল মেসি নামের শক্তি বুঝতে পেরেছে পিএসজি। ২০২১ সালে মেসির যোগদানের পর ক্লাবের জার্সি বিক্রি বেড়ে যায়। সেই সঙ্গে ক্লাবের সোশ্যাল মিডিয়া ফলোয়ারও বৃদ্ধি পায়
পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ খেলার পর উল্টোটাও দেখল ক্লাবটি। এক ধাক্কায় ৮ লাখ ফলোয়ার হারিয়েছে পিএসজি। মেসির নতুন ক্লাবে যোগ দেওয়ার পর পরই আমেরিকান মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামির ফলোয়ারের সংখ্যা ক্ষিপ্র গতিতে বাড়ছে।
বৃহস্পতিবার (৮ জুন) ইন্টার মিয়ামিতে যাওয়ার ঘোষণা দেন মেসি। তার যোগদানের ঘোষণার আগে ইনস্টাগ্রামে ক্লাবটির প্রায় ১ মিলিয়ন ফলোয়ার ছিল। এবং ঘোষণার চার ঘন্টার মধ্যে, আমেরিকান মেজর লিগ সকার ক্লাব ইনস্টাগ্রামে ১.৩ মিলিয়ন ফলোয়ার অর্জন করেছে।
স্প্যানিশ মিডিয়া মার্কা লিখেছে, খেলাধুলার ইতিহাসে খুব কম তারকাই ফুটবল বিশ্বে এমন প্রভাব ফেলেছেন। তারা আরও বলেন, এ ব্যাপারে মেসির সঙ্গে শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনালদোর তুলনা করা যেতে পারে।
ইনস্টাগ্রাম ছাড়াও টুইটারেও বেড়েছে ইন্টার মিয়ামির ফলোয়ার। পাঁচ মিনিটেই টুইটারে ক্লাবটির ফলোয়ার বেড়ে ৭০ হাজারে দাঁড়িয়েছে। মেসি তার নতুন গন্তব্য ঘোষণা করার আগে মিয়ামির টুইটারে ১৯০,০০০ ফলোয়ার ছিল। পাঁচ মিনিট পরে, এটি ২৬০,০০০-এ বেড়েছে। ইন্টার মিয়ামিতে যোগদানের ঘোষণার পর এখন ১৪ ঘন্টা হয়ে গেছে। এই সময়ে টুইটার ফলোয়ার বেড়ে ২ লাখ ১১ হাজার হয়েছে।
























