ক্যাটরিনার গিন্নিপনার কথা ফাঁস
- আপডেট সময় : ০৪:১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩ ২৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের পারিবারিক জীবন এক বছরেরও বেশি সময় ধরে চলছে। এরই মধ্যে ক্যাটরিনা পাকা গিন্নির মতো সব সামলেছেন। ভিকি তার নতুন সিনেমা ‘জারা হটকে জারা বাঁচকে’ প্রচারে এসে বউয়ের গিন্নিপনার কথা ফাঁস করে জানালেন যে ক্যাট সপ্তাহে একবার কাজের লোকদের সাথে দেখা করে এবং খরচের হিসাব নেয়।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘জারা হাটকে জারা বাঁচকে’-এর প্রচারের সময়, তাদের পরিবারের কথা বলতে গিয়ে ক্যাটরিনার ঘরকন্যার কথা প্রকাশ করেন ভিকি। এসময় ভিকি বলেছেন, ‘পরিবারের সবচেয়ে মজার অভিজ্ঞতা হল যখন ক্যাটরিনা বাড়ির প্রতিটি কর্মচারীকে একত্রিত করে এবং প্রতি সপ্তাহে একটি মিটিং করে এবং বাড়ির বাজেট নিয়ে আলোচনা করে। কীভাবে এবং কোথায় অর্থ ব্যয় হচ্ছে সবকিছু বিবেচনায় নেয়। এটা একটা দারুণ ব্যাপার। এবং যখন সেই আলোচনা হয়, তখন আমি এটি অত্যন্ত উপভোগ করি। আমি একজন শ্রোতার ভূমিকায় থাকি। একেবারে পপকর্ন নিয়ে বসে পড়ি।’
এছাড়াও, ভিকি আরও জানান যে তার এবং ক্যাটরিনার মধ্যে বেশি সঞ্চয় করেন ক্যাট। ভিকির মতে, ‘এটা নির্ভর করে আমরা কী কিনছি এবং কে এতে সবচেয়ে বেশি আগ্রহী। আমরা যদি এমন কিছু কিনছি যাতে আমি বেশি আগ্রহী, তাহলে সে বলে যে আমাদের বাজেটই মেনে চলা উচিত। যদি সেটা এমন কিছু হয় যাতে সে আগ্রহী, আর আমি বলি ‘কেন এত খরচ’এবং তারপরে সে বলে, ‘না না, আমার এটা খুব পছন্দ।’





















