ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান

কোচের সঙ্গে কিছুটা দূরত্বে রয়েছেন সাকিব!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪২:০২ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ২২৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

চলমান বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করছেন না বাংলাদেশের পেসাররা। শোনা যাচ্ছে, এই ইস্যুতে অধিনায়ক সাকিব আল হাসান ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের মধ্যে কিছুটা দূরত্ব রয়েছে। গুঞ্জন আছে, ভারতের কন্ডিশন বিবেচনা করে একাদশে স্পিনার বেশি খেলাতে চান সাকিব।

খেলায় তিনজন পেস বোলার চান পেস বোলিং কোচ ডোনাল্ড। যা অধিনায়ক সাকিবের পছন্দ নয়। টাইগারদের পেস ইউনিট নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং সবশেষে ভারতের বিপক্ষে ব্যর্থ হয়েছে। হতাশাজনক পারফরম্যান্সের পর সংবাদমাধ্যমের কাছে কারণও ব্যাখ্যা করেছেন কোচ ডোনাল্ড।

তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা খুব ভালো করেছি। ভারতে তেমনটা করতে পারছি না। কারণ হলো খুবই ফ্ল্যাট উইকেটে খেলা হচ্ছে। পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড সাড়ে তিনশ রান চেজ করছে। এর মানে হলো তাদের পেসাররাও ভালো করতে পারছেন না। আসলে উপমহাদেশে কন্ডিশন পেসারদের অনুকূল না। মিরপুর, সিলেট বা চট্টগ্রামের মতো ভারতের উইকেটেও ভালো করা চ্যালেঞ্জিং।’

সেক্ষেত্রে ডোনাল্ড মনে করেন, ম্যাচ জিততে টাইগার ব্যাটারদেরই বড় ভূমিকা রাখতে হবে। বললেন, ‘জিততে হলে রান করতে হবে। চেজ করতে হবে বড় স্কোর। আমরা অনেক আলোচনা করছি বর্তমান পরিস্থিতি থেকে বের হতে। বোলাররা আরও কিছুটা আক্রমণাত্মক হলে হয়তো ভালো হবে। সামনের ম্যাচগুলোর জন্য একটা উপায় খুঁজে বের করতেই হবে আমাদের।’

পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরিকল্পনার কথা বলেছেন ডোনাল্ড। তিনি বলেন, ‘সব নির্ভর করছে সাকিবের ওপর। কারণ মুম্বাইয়ের মাঠটা একটু ছোট। আজ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখার পর বুঝতে পারব আমাদের কী করা উচিত।’

কোচের সঙ্গে কিছুটা দূরত্বে রয়েছেন সাকিব!

আপডেট সময় : ০৪:৪২:০২ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩