ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

কেন ডিবি কার্যালয়ে তানজিন তিশা?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ২২৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় পরিদর্শন করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সোমবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের সঙ্গে দেখা করতে ডিবি কার্যালয়ে যান তিনি।

ডিবির একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিনেত্রী তানজিন তিশা ডিবিতে এসেছেন। তিনি তার ব্যক্তিগত সমস্যার কথা ডিবি কর্মকর্তাদের জানিয়েছেন এবং পরামর্শ চেয়েছেন বলে জানা গেছে।

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত বিষয় নিয়ে কয়েকদিন ধরেই মিডিয়ায় তোলপাড় চলছে। গত ১৬ নভেম্বর অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এদিন সকাল থেকেই আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। তিনিও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হয়।

কিন্তু হাসপাতাল থেকে ফেরার পর তানজিন তিশা ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা করেন।

স্ট্যাটাসে তানজিন তিশা লেখেন, আজ কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গত রাতে আমার ফুড পয়জনিংয়ের পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডঅ্যাফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।

আরও একটু বিষয় বলতে চাই, আমার বাবা গত দুই বছর আগে মারা যায় এবং বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এ ধরনের পদক্ষেপ আমি এরকম কোনো মানুষ অথবা যে কোনো মানুষের জন্যই জীবনে নেবো না।

সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে স্পেশালি (আমার ফিমেল-মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ)।

আমি শীঘ্রই আমার সাংবাদিক ভাই-বোনদের নিয়ে আমার শুভাকাঙ্খীদের জন্য সংবাদ সম্মেলন করব যারা আমার ক্ষতি করেছে বা ক্ষতি করার চেষ্টা করছে তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে।

কেন ডিবি কার্যালয়ে তানজিন তিশা?

আপডেট সময় : ০৬:৫৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩