কিয়ারার উষ্ণতায় উষ্ণ নেটপাড়া
- আপডেট সময় : ০৭:০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ২৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি গত ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধেন। তবে বিয়ের পর বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন সিদ্ধার্থ-কিয়ারা। কাজের প্রয়োজনে কিয়ারা সাহসিকতার সঙ্গে নতুনভাবে নিজেকে প্রকাশ করছেন। সম্প্রতি একটি ম্যাগাজিনের কভারের জন্য নতুন ভিডিও শ্যুটে ভালোই উষ্ণ আবেশে ধরা দিয়ে ভক্তদের চমকে দিলেন কিয়ারা।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেমিনা ম্যাগাজিনের কভারের জন্য কিয়ারা আদভানি নতুন চুল কাটা এবং গর্জিয়াস লুকে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। কিয়ারা তার ইনস্টাগ্রাম পেজে ভিডিও শ্যুটের একটি বিটিএস ভিডিও শেয়ার করেছেন।
ভক্তরা ভিডিওতে একটি ঝকঝকে পান্না সবুজ ব্র্যালেট-স্টাইলের টপ এবং ম্যাচিং স্কার্ট পরা অভিনেত্রীকে দেখে বিস্মিত। তারা মন্তব্যে কিয়ারার আকর্ষণীয় চেহারা নিয়ে তাদের মুগ্ধতা প্রকাশ করেছেন।
সম্প্রতি দোহায়, কিয়ারা কবির সিংয়ের সহ-অভিনেতা শহীদ কাপুরের সাথে একটি রোমান্টিক গানে মঞ্চে নাচেন। শোনা যাচ্ছে, রণবীর সিং এবং আলিয়া ভাটের আসন্ন ছবি বৈজু বাওরার জন্য সঞ্জয় লীলা বনসালির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী।
২০১৮ সালে, ‘লাস্ট স্টোরিজ’-এর পার্টিতে সিদ্ধার্থ-কিয়ারা ঘনিষ্ঠ হয়ে ওঠে। এটাই প্রেমের শুরু। সম্পর্কের উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়ার পর, তারা দুজনেই ৭ ফেব্রুয়ারি ‘পার্মানেন্ট বুকিং’ সম্পন্ন করেন। রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে গাঁটছড়া বাঁধেন সিদ্ধার্থ-কিয়ারা।



















