ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

কার সঙ্গে হঠাৎ শ্রীলঙ্কায় শাকিব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ২৯৮ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ইদুল আযহার আর কয়েক দিন বাকি। আসছে ঈদে মুক্তি পাবে শাকিব খান অভিনীত তাণ্ডব’ সিনেমাটি। এর শুটিং শেষ হয়নি এখনো। ছবিটির শুটিং হচ্ছে শ্রীলঙ্কায়। গতকাল শুক্রবার সকালের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ শ্রীলঙ্কায় গেছেন শাকিব। সেখানে বিভিন্ন লোকেশনে গান ও ছবিটির শেষদিকের কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন তিনি। এই সফরে শাকিবের সঙ্গে রয়েছেন সাবিলা নূরসহ সিনেমার টেকনিক্যাল ক্রু ও অন্যান্য সদস্যরা।জানা গেছে, সিনেমার শুটিং প্রায় ৭০ শতাংশ শেষ। ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায় সম্পন্ন হয়েছে দৃশ্যায়ন।এরই মধ্যে ‘তাণ্ডব’ সিনেমাটি নিয়ে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটির ফার্স্টলুক প্রকাশিত হয়েছে। সেখানে ব্যতিক্রম লুকে চমক দেখিয়েছেন শাকিব খান। পোস্টারটি ভাইরালও হয়েছে। তবে সত্যিই এটি ঈদুল আজহায় মুক্তি পাবে কি না তা এখনো নিশ্চিত করেননি নির্মাতা রায়হান রাফী।এই ছবি দিয়ে দীর্ঘ এক যুগ পর আবারও শাকিবের সঙ্গে পর্দা ভাগাভাগি করছেন দুই বাংলার জনপ্রিয় তারকা জয়অ আহসান। এতদিন পর শাকিবের সঙ্গে অভিনয় করে কেমন লাগছে সে প্রসঙ্গে সম্প্রতি কথা বলেছেন জয়া। তিনি বলেন, ‘তার ডেডিকেশন লেভেলটা অনেক বেড়েছে। খুব মন দিয়ে কাজ করেন। নিজের চরিত্রের জন্য সর্বোচ্চটা তিনি দেন, যেটা অ্যাপ্রিশিয়েট করবার মতো।’সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। শাকিব, সাবিলা ও জয়া ছাড়াও এ ছবিতে কাজ করছেন একঝাঁক তারকা।

ট্যাগস :

কার সঙ্গে হঠাৎ শ্রীলঙ্কায় শাকিব

আপডেট সময় : ০২:৫৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫