ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

ওয়ান শুটারগানসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী মানিক গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ৩১৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :

রাজবাড়ী জেলার সদর এলাকা হতে আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগানসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী মানিক মোল্লা @ বেকায়দা মানিক’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

১৯ ফেব্রুয়ারি সোমবার আনুমানিক রাত ২২:১০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন ছোট নুরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০১ জন অবৈধ অস্ত্র সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মানিক মোল্লা ওরফে বেকায়দা মানিক (২৯), পিতা-কোরবান আলী মোল্লা, সাং-ছোট নুরপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ রাজবাড়ীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। এছাড়া গ্রেফতারকৃত মানিক উক্ত অস্ত্রের ভয় দেখিয়ে উল্লেখিত এলাকায় মাদক ব্যবসা, ভূমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ পরিচালনা করে আসছিল। এছাড়াও মানিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো ৪টি মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ওয়ান শুটারগানসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী মানিক গ্রেফতার

আপডেট সময় : ০৭:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪