এমি অ্যাওয়ার্ডসে ‘উইডোজ বে’র বাজিমাত, অন্যান্য বিজয়ী যারা
- আপডেট সময় : ০২:৩৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পঠিত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসে ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের আসর। টেলিভিশন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার আয়োজনে সবচেয়ে বেশি পুরস্কার জিতে চমক দেখিয়েছে অ্যাপল টিভি প্লাসের নতুন হরর-কমেডি সিরিজ ‘উইডোজ বে’। প্রাইমটাইম ও ক্রিয়েটিভ আর্টস এমি মিলিয়ে সিরিজটির ঝুলিতে উঠেছে ১৪টি পুরস্কার।
ভ্যারাইটির প্রতিবেদন অনযায়ী, ২০২৬ সালের ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে দাপট দেখিয়েছে একাধিক জনপ্রিয় সিরিজ। প্রাইমটাইম অনুষ্ঠান এবং এর আগের সপ্তাহে অনুষ্ঠিত ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ডস মিলিয়ে সবচেয়ে বেশি পুরস্কার ঘরে তুলেছে অ্যাপল টিভির ‘উইডোজ বে’।
সিরিজটি জিতেছে সেরা কমেডি সিরিজের পুরস্কার। পাশাপাশি ম্যাথিউ রিস পেয়েছেন কমেডি সিরিজের সেরা অভিনেতার পুরস্কার। একই রাতে সীমিত সিরিজ ‘দ্য বিস্ট ইন মি’-এর জন্যও সেরা অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন তিনি।
‘উইডোজ বে’-এর হয়ে পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কার পেয়েছেন কেট ও’ফ্লিন এবং পার্শ্ব অভিনেতা বিভাগে স্টিফেন রুট। সিরিজটির নির্মাতা কেটি ডিপোল্ড জিতেছেন সেরা কমেডি চিত্রনাট্যের পুরস্কার। পরিচালনায় পুরস্কার পেয়েছেন হিরো মুরাই।
এই বছরের সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া সিরিজ ছিল এইচবিওর মেডিকেল ড্রামা ‘দ্য পিট’। মোট ২৫টি মনোনয়নের বিপরীতে সিরিজটি জিতেছে সাতটি পুরস্কার। টানা দ্বিতীয়বারের মতো সেরা ড্রামা সিরিজের পুরস্কার পেয়েছে ‘দ্য পিট’। সিরিজটির প্রধান অভিনেতা নোয়া ওয়াইলও টানা দ্বিতীয়বার জিতেছেন ড্রামা সিরিজের সেরা অভিনেতার পুরস্কার।
গত বছর ১৩টি মনোনয়ন পাওয়া ‘দ্য পিট’ এবার মনোনয়ন পেয়েছে ২৫টি বিভাগে।
অ্যাপল টিভির নতুন ড্রামা সিরিজ ‘প্লুরিবাস’ও এবারের আসরে বড় সাফল্য পেয়েছে। সিরিজটি জিতেছে ছয়টি পুরস্কার।
এর মধ্যে অন্যতম বড় জয় এসেছে প্রধান অভিনেত্রী বিভাগে। রিয়া সিহর্ন পেয়েছেন ড্রামা সিরিজের সেরা অভিনেত্রীর পুরস্কার। ভিন্স গিলিগান পেয়েছেন চিত্রনাট্যের পুরস্কার।
‘বেটার কল সল’-এ দীর্ঘ সময় অভিনয় করেও এমি জিততে পারেননি রিয়া সিহর্ন। এবার ‘প্লুরিবাস’-এর জন্য অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।
অ্যান্থোলজি সিরিজে এগিয়ে ‘ডিটিএফ সেন্ট লুইস’। অ্যান্থোলজি সিরিজের বিভাগে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে ‘ডিটিএফ সেন্ট লুইস’। সিরিজটি মোট সাতটি পুরস্কার জিতেছে।
ডেভিড হারবার পেয়েছেন পার্শ্ব অভিনেতার পুরস্কার এবং লিন্ডা কার্ডেলিনি পেয়েছেন পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার। সিরিজটির নির্মাতা স্টিভেন কনরাড পরিচালনা ও চিত্রনাট্য দুই বিভাগেই পুরস্কার পেয়েছেন।
সেরা ড্রামা সিরিজ ‘দ্য পিট’
মনোনীত ছিল: ‘দ্য ডিপ্লোম্যাট’, ‘দ্য গিল্ডেড এজ’, ‘এ নাইট অব দ্য সেভেন কিংডমস’, ‘প্যারাডাইস’, ‘প্লুরিবাস’, ‘স্লো হর্সেস’,‘ইওর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’
সেরা কমেডি সিরিজ ‘উইডোজ বে’।
মনোনীত ছিল: ‘অ্যাবট এলিমেন্টারি’, ‘দ্য বিয়ার’, ‘হ্যাকস’, ‘মার্গোস গট মানি ট্রাবলস’, ‘নোবডি ওয়ান্টস দিস’, ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’, ‘শ্রিংকিং’
সেরা সীমিত বা অ্যান্থোলজি সিরিজ ‘ডিটিএফ সেন্ট লুইস’
মনোনীত ছিল: ‘অল হার ফল্ট’, ‘দ্য বিস্ট ইন মি’, ‘বিফ’, ‘লাভ স্টোরি: জন এফ. কেনেডি জুনিয়র অ্যান্ড ক্যারোলিন বেসেট’
সেরা রিয়েলিটি কম্পিটিশন প্রোগ্রাম ‘দ্য ট্রেইটর্স’
মনোনীত ছিল: ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’, ‘রুপলস ড্র্যাগ রেস’, ‘সারভাইভার’, ‘টপ শেফ’
সেরা ভ্যারাইটি সিরিজ ‘দ্য লেট শো উইথ স্টিফেন কলবার্ট’,
মনোনীত ছিল: ‘দ্য ডেইলি শো’, ‘জিমি কিমেল লাইভ!’, ‘লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার’, ‘স্যাটারডে নাইট লাইভ’
সেরা ড্রামা অভিনেতা নোয়া ওয়াইল, ‘দ্য পিট’
অন্যান্য মনোনীত: স্টার্লিং কে. ব্রাউন, ‘প্যারাডাইস’, গ্যারি ওল্ডম্যান, ‘স্লো হর্সেস’ মার্ক রাফালো, ‘টাস্ক’, রুফাস সিওয়েল, ‘দ্য ডিপ্লোম্যাট’
সেরা ড্রামা অভিনেত্রী রিয়া সিহর্ন, ‘প্লুরিবাস’
অন্যান্য মনোনীত: ক্যারি কুন, ‘দ্য গিল্ডেড এজ’। চেজ ইনফিনিটি, ‘দ্য টেস্টামেন্টস’। কেরি রাসেল, ‘দ্য ডিপ্লোম্যাট’ জেন্ডায়া, ‘ইউফোরিয়া’।
সেরা কমেডি অভিনেতা ম্যাথিউ রিস, ‘উইডোজ বে’।
অন্যান্য মনোনীত: ইয়াহইয়া আবদুল-মাতিন টু, ‘ওয়ান্ডার ম্যান’। স্টিভ ক্যারেল, ‘রুস্টার’। জেসন সিগেল, ‘শ্রিংকিং’। মার্টিন শর্ট, ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’।
সেরা কমেডি অভিনেত্রী জিন স্মার্ট, ‘হ্যাকস’।
অন্যান্য মনোনীত: কুইন্টা ব্রানসন, ‘অ্যাবট এলিমেন্টারি’। আয়ো এদেবিরি, ‘দ্য বিয়ার’। এল ফ্যানিং, ‘মার্গোস গট মানি ট্রাবলস’। লিসা কুড্রো, ‘দ্য কামব্যাক’।
সীমিত সিরিজের সেরা অভিনেত্রী স্যালি ফিল্ড, ‘রিমার্কেবলি ব্রাইট ক্রিয়েচার্স’।
অন্যান্য মনোনীত: ক্লেয়ার ডেনস, ‘দ্য বিস্ট ইন মি’। ক্যারি মুলিগান, ‘বিফ’। সারাহ পিজন, ‘লাভ স্টোরি: জন এফ. কেনেডি জুনিয়র অ্যান্ড ক্যারোলিন বেসেট’। সারাহ স্নুক, ‘অল হার ফল্ট’।
সীমিত সিরিজের সেরা অভিনেতা ম্যাথিউ রিস, ‘দ্য বিস্ট ইন মি’
অন্যান্য মনোনীত: রিজ আহমেদ, ‘বেইট’। জেসন বেটম্যান, ‘ব্ল্যাক র্যাবিট’। চার্লি হানাম, ‘মনস্টার: দ্য এড জিন স্টোরি’। অস্কার আইজ্যাক, ‘বিফ’
কমেডি সিরিজের সেরা পার্শ্ব অভিনেতা স্টিফেন রুট, ‘উইডোজ বে’
ড্রামা সিরিজের সেরা পার্শ্ব অভিনেতা টম পেলফ্রি, ‘টাস্ক’
কমেডি সিরিজের সেরা পার্শ্ব অভিনেত্রী কেট ও’ফ্লিন, ‘উইডোজ বে’
ড্রামা সিরিজের সেরা পার্শ্ব অভিনেত্রী অ্যালিসন জ্যানি, ‘দ্য ডিপ্লোম্যাট’
কমেডি সিরিজের সেরা পরিচালক হিরো মুরাই, ‘উইডোজ বে’
ড্রামা সিরিজের সেরা পরিচালক সাউল মেটজস্টেইন, ‘স্লো হর্সেস’
কমেডি সিরিজের সেরা চিত্রনাট্য কেটি ডিপোল্ড, ‘উইডোজ বে’
ড্রামা সিরিজের সেরা চিত্রনাট্য- ভিন্স গিলিগান, ‘প্লুরিবাস’
২০২৬ সালের এমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘ল অ্যান্ড অর্ডার: এসভিইউ’ তারকা মারিস্কা হারগিটে। হাস্যরস, সংগীত পরিবেশনা এবং দ্রুত পোশাক পরিবর্তনের মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত রাখেন তিনি। এমনকি অনুষ্ঠানের একটি বিশেষ ‘এসভিইউ’ ঘরানার স্কিটে টেলর সুইফটকেও হাজির করতে সক্ষম হন মারিস্কা।
সব মিলিয়ে এবারের এমিতে নতুন ও পুরোনো দুই ধরনের সিরিজই দারুণ সাফল্য পেয়েছে। তবে পুরস্কারের সংখ্যায় সবাইকে পেছনে ফেলে রাতের সবচেয়ে বড় বিজয়ী হয়ে উঠেছে ‘উইডোজ বে’।



















