ঢাকা ১২:২৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

এবার বাংলাদেশি সিনেমায় কে হবেন ইধিকার নায়ক?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ২৯০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

আবারও বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ‘সিকান্দার’ নামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন প্রিয়তমা খ্যাত এই অভিনেত্রী। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।

‘সিকান্দার’ হবে ইধিকা পালের তৃতীয় বাংলাদেশি সিনেমা। এর আগে ‘প্রিয়তমা’ ও ‘কবি’ নামে দুটি বাংলাদেশি ছবিতে অভিনয় করেছেন ইধিকা। শাকিব খান অভিনীত হিমেল আশরাফের ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ ছবিতে অভিষেক হয় ইধিকার। এরপর হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘কবি’ ছবিতে শরিফুল রাজের বিপরীতে অভিনয় করেন তিনি।

‘সিকান্দার’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এই সিনেমায় অভিনয় করবেন ইধিকা ও সিয়াম। সিনেমার গল্প নিয়ে বেশ কয়েকবার দুজনের সঙ্গে বসেছেন তারা।

প্রেম ও সংকটের গল্প নিয়ে নির্মিত হবে ‘সিকান্দার’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। ছবিটির গল্প যৌথভাবে লিখেছেন তানিম রহমান অংশু, সরদার সানিয়াত ও অনন্য মামুন। আগামী মার্চ থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।

এবার বাংলাদেশি সিনেমায় কে হবেন ইধিকার নায়ক?

আপডেট সময় : ০৫:১৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪