এবার কি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে জাহ্নবী কাপুর?
- আপডেট সময় : ০৬:৪১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ২৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
শিখর পাহাড়িয়ার সঙ্গে ভাঙা প্রেম জোড়া লেগেছে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের। তিরুপতিতে মন্দির দর্শন হোক বা মণীশ মালহোত্রার বাড়িতে দীপাবলি পার্টি- সব জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। সম্প্রতি উজ্জয়িনীর মহাকাল মন্দিরে শিখরের সঙ্গে পুজো করেন জাহ্নবী।
মন্দিরের পুরোহিতরা উত্তরের পোশাকে তাদের স্বাগত জানান। এদিকে, এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনরা জাহ্নবী কাপুরের বিয়ের গুঞ্জনে ব্যস্ত হয়ে পড়েন।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ইদানীং মহাকাল মন্দিরে যাওয়ার উন্মাদনা কমেছে বলি তারকাদের। পুজো দিতে গিয়েছিলেন আনুশকা-বিরাট। এরপর বিয়ের দিন কয়েক আগে পুজো দিতে ওই মন্দিরে যান রাঘব-পরিণীতি। এবার পুজো করলেন শিখর-জাহ্নবী। এতে তাদের বিয়ের জল্পনা জোরদার হয়।
বরাবরই পূজা পাঠ করতে ভালবাসেন অভিনেত্রী। প্রায় প্রত্যেকটি উৎসবে তাকে অংশ নিতে দেখা যায়। প্রতি বছর জন্মদিনে সিড়ি ভেঙে উঠে তিরুপতি পূজা দেন। কিছুদিন আগে ‘কফি উইথ করণ’-এ এসে জাহ্নবীকে নিয়ে সারা আলি খান একটি মন্তব্য করে বসেন।
করণ জিজ্ঞেস করেন, নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে কে স্বামীর জন্য ব্রত, পূজা পাঠ করবেন? জবাবে সারা জাহ্নবী কাপুরের নাম বলেন। সারার এই মন্তব্য নানা রকম জল্পনা উস্কে দিয়েছিল।
জাহ্নবী কিছু দিনের মধ্যেই সেগুলিকে বাস্তবে পরিণত করেছেন। তবে শিখর ও জাহ্নবী কবে বিয়ে করছেন তা এখনও জানা যায়নি।
বলিউডে আত্মপ্রকাশের আগে শিখর-জাহ্নবীরের প্রেম ভেঙে গেলেও শ্রীদেবীর মৃত্যুর পর তারা আবার ঘনিষ্ঠ হয়। একটা সময় বেশ লুকিয়ে প্রেম করলেও চলতি বছরের শুরু থেকে যেন সাহসী হয়ে উঠেছেন জাহ্নবী।

















