এবার কলকাতার সিনেমায় অপূর্ব!
- আপডেট সময় : ০৭:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি দেশের চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন। এবার ওপার বাংলার সিনেমায় নাম লেখালেন ‘বড় ছেলে’ খ্যাত এই অভিনেতা।
‘চালচিত্র’ নামের একটি সিনেমা নির্মাণ করছেন কলকাতার পরিচালক প্রতিম ডি গুপ্তা। এটি প্রযোজনা করেছে কলকাতার ফ্রেন্ডস কমিউনিকেশনস। বুধবার (২৭ সেপ্টেম্বর) ফেসবুকে অপূর্বর ছবি পোস্ট করে এ ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান। রাইমা সেনসহ অনেক তারকাই সিনেমায় অপুর সঙ্গে যোগ দিয়েছেন। তবে অপূর্বর বিপরীতে কে অভিনয় করছেন তা জানা যায়নি।
চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বুধবার থেকে কলকাতায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ছবিতে আরও অভিনয় করছেন টোটা রায় চৌধুরী, শান্তনু মহেশ্বরী, রাইমা সেন, স্বস্তিকা দত্ত প্রমুখ।
থ্রিলার ঘরানার গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘চালচিত্র’ ছবির গল্প। দক্ষ অফিসার কনিষ্ক চ্যাটার্জির নেতৃত্বে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার। একটি মামলা তদন্ত করার সময়, আপনি দেখতে পাবেন যে এটি ১২ বছর আগের একটি পুরানো মামলার সাথে মিলে যায়। পেশার পাশাপাশি ৪ পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনেও ঝড় উঠবে।
এর আগে বাংলাদেশের সিনেমায় অভিনয় করলেও প্রথমবারের মতো কলকাতার সিনেমায় দেখা যাবে অপূর্বকে।

















