ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

এবার অপু নয়, পরীর সাথে বুবলির ঝগড়া!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ৩৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

অভিনেত্রী শবনম বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীরের ১১তম জন্মদিন উপলক্ষে তিনি আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। প্রায় ৫ মিনিটের ওই ভিডিওতে তাকে ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিতে দেখা গেছে।

তবে বুবলীর সেই ভিডিও প্রকাশের পর আরেক অভিনেত্রী পরীমনি তার ফেসবুকে তাকে খোঁচা দিয়ে একটি স্ট্যাটাস দেন।

তবে পুরো স্ট্যাটাসে কোথাও বুবলীর নাম মেনশন না করলেও পরোক্ষভাবেই তিনি যে বুবলিকে তাক করে তীর ছুঁড়েছেন, তা বুঝতে বাকি নেই নেটিজেনদের।

পরীমনি তার স্ট্যাটাসে দাবি করেন, বুবলী যে ভিডিও প্রকাশ করেছেন তা তাকে ‘কপি’ করে করা হয়েছে। আর চিত্রনায়িকার এমনটা মনে করার কারণটাও স্পষ্ট।

এক মাস আগে পরীমণির ছেলে পুণ্যের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি। তাই স্বাভাবিকভাবেই বুবলী তার ভিডিওর আইডিয়া নকল করেছেন বলে মনে করেছেন অভিনেত্রী। বুবলীকে ঘুষি মেরে পরীমনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’

বুধবার বেলা দেড়টার দিকে ছেলের ভিডিও ফেসবুকে প্রকাশ করেন বুবলী। এর ঠিক এক ঘণ্টা পর দুপুর ৩টায় স্ট্যাটাস দেন পরীমনি।

এদিকে পরীমনির স্ট্যাটাসের পর বুবলিও তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পাল্টা জবাব দেন। নিজের এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি বলেন, গত কয়েক বছরে প্রতিবেশী দেশ টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ বিয়ের পোশাক, রঙ, আয়োজন, পাত্র-পাত্রীর আগমন থেকে শুরু করে অনেক উপস্থাপনায় একই রকম।

পৃথিবীতে এমন অনেক সিনেমা আছে যেগুলোর গল্প অন্যান্য গল্পের সাথে অনেক মিল। তেমনি মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার ভাষা একই। বুবলীর মতে, এসবে মিল পাওয়া বিষয়ে পৃথিবীর কারো কোনো অসুবিধা নাই শুধু এক ধরনের এই সিন্ডিকেট গ্রুপ ছাড়া।

পরে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই ধরনের মানুষকে দেখলে মনে হয় শুধু তারাই মা হয়েছে, আর কেউ নয়। তাদেরই হাসি কান্না আবেগ অনুভূতি আছে আর কারো নেই বা থাকতেও পারে না। মুলত পরীমনির স্ট্যাটাসের দিকে ইঙ্গিত করেই নিজের ক্ষোভ প্রকাশ করেন বুবলী যা স্পষ্টই বোঝা যাচ্ছে।

তবে বুবলীর পাল্টা স্ট্যাটাসের পর পরীমনির আর কোনো স্ট্যাটাস এখনো দেখা যায়নি। যদিও দুজনের কেউই নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্টগুলো করেননি। তবে তাদের আইডি হিসেবে পরিচিত দুটি আইডি থেকেই পোস্টগুলো করা হয়েছে। তাই পোস্টের সত্যতা নিয়েও জল্পনা থেকে যাচ্ছে অনুরাগীদের মনে।

এবার অপু নয়, পরীর সাথে বুবলির ঝগড়া!

আপডেট সময় : ০২:২৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪