ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

এক রাতেই ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ২৮৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

এক রাতেই ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার টেলিগ্রামে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির। টেলিগ্রামে এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত রাতে (২৮ জানুয়ারি) তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১০৪টি ইউক্রেনীয় মানববিহীন আকাশযানের হামলা প্রতিহত করেছে এবং এগুলো ধ্বংস করা হয়েছে।২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। সে সময় থেকে এখন পর্যন্ত দুপক্ষের মধ্যে সংঘাত চলছেই।সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে অর্থাৎ ক্ষমতায় থাকলে ইউক্রেন সংকট এড়ানো যেতো। এই সংঘাত নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।তিনি ইউক্রেনে হামলার বিষয়ে ইঙ্গিত করে বলেন, আমি ট্রাম্পের সঙ্গে একমত যে ২০২০ সালে যদি তার বিজয় ছিনিয়ে নেওয়া না হতো তাহলে ২০২২ সালে ইউক্রেনে যে সংকট দেখা দিয়েছিল তা হয়তো হতো না।পুতিন বলেন, এ বিষয়ে আলাপ আলোচনার প্রয়োজন আছে, আমরা সব সময় এ কথা বলে আসছি। আমি এ বিষয়ে আবারও জোর দিয়ে বলছি যে আমরা ইউক্রেন নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আগে বুধবার (২২ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে সতর্ক করে বলেছিলেন, যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হলে রাশিয়ার ওপর উচ্চ শুল্ক ও আরও নিষেধাজ্ঞা আরোপ করবেন।তার আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, তিনি খুব শিগগিরই পুতিনের সঙ্গে কথা বলবেন। আর রুশ প্রেসিডেন্ট যদি আলোচনার টেবিলে না আসেন, তাহলে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।এ বিষয়ে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা আলোচনায় প্রস্তুত। তবে সেই আলোচনা হবে সমানে সমান ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ। আমরা বার্তার অপেক্ষায় রয়েছি।নির্বাচনী প্রচারণা থেকে শপথ নেওয়ার আগ পর্যন্ত ট্রাম্প বলে এসেছেন, তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ খুব দ্রুত বন্ধ করতে আলোচনা করবেন। পুতিন বারবার বলেছেন, তিনি ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য আলোচনা করতে প্রস্তুত। তবে ইউক্রেনকে তার জায়গা হারানোর বাস্তবতা মেনে নিতে হবে।

ট্যাগস :

এক রাতেই ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

আপডেট সময় : ০২:৫৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫