ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ Logo বিশ্বের স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির দৌড়ে শীর্ষে অনার Logo স্কাইলাইন ক্যামেরায় নজর কাড়বে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট Logo শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Logo গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইটের গেমিং প্লেগ্রাউন্ড গেমসকমে এআই ও গেমিংয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির অরাস Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান

একটি টেস্টেই জানুন হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ৪৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বর্তমানে তরুণদের মধ্যে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে। কিন্তু এখন থেকে রক্ত পরীক্ষা করে আগে থেকেই জানতে পারবেন আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছেন কি না। হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকলে ৪ বছর আগে রক্ত পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন।

১১,০০০ অংশগ্রহণকারীদের একটি সমীক্ষায় দেখা গেছে যে রক্তে প্রোটিন পরিমাপ আপনার স্ট্রোক বা হার্ট ফেইলিউরের ঝুঁকি কমপক্ষে ৪ বছর আগে পূর্বাভাস দিতে পারে। কলোরাডোর একটি মার্কিন সংস্থা এই গবেষণা চালায়।

হৃৎপিণ্ডের পেশীর স্বাস্থ্য মূলত রক্তে উপস্থিত ট্রোপোনিন প্রোটিনের মাত্রার উপর নির্ভর করে। এতে কোনো ধরনের প্রদাহ হলে রক্তে ট্রোপোনিনের পরিমাণ বেড়ে যায়।

ট্রোপোনিন হার্ট অ্যাটাকের ঝুঁকি নির্ধারণে বায়োমার্কার হিসেবে কাজ করে। যার ভিত্তিতে এই রক্ত পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হয়। এই পরীক্ষার ফলাফলের স্বচ্ছতা নিয়েও শতভাগ নিশ্চিত এই বিজ্ঞানী। গবেষণাটি সম্প্রতি ‘সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন জার্নাল’-এ প্রকাশিত হয়েছে।

এতে বলে হয়েছে, গবেষণাটির উদ্দেশ্য ছিল একটি প্রোটিওমিক প্রগনোস্টিক পরীক্ষা তৈরি করা, যা স্ট্রোক ও হার্ট ফেলিওর সম্পর্কে আগাম সতর্কতা প্রদান করে।

২২,৮৪৯ জনের রক্তের নমুনা থেকে ৫,০০০ প্রোটিন পরিমাপের ভিত্তিতে, বিজ্ঞানীরা ২৭ টি নির্দিষ্ট প্রোটিন শনাক্ত করেছেন যা ৪ বছর আগে হার্ট অ্যাটাক, স্ট্রোক বা এমনকি হার্ট ফেইলিউরের পূর্বাভাস দিতে পারে।

দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই গবেষণার প্রধান বিজ্ঞানী স্টিফেন উইলিয়ামস বলেন, এই পরীক্ষার মাধ্যমে একজন ব্যক্তির কি উন্নত চিকিৎসার প্রয়োজন, কোন ধরনের চিকিৎসা অথবা ওষুধ তিনি খাচ্ছেন, কী কী পরিবর্তন জীবনযাত্রায় আনা প্রয়োজন তার একটা আভাস পাওয়া যাবে।

একটি টেস্টেই জানুন হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে কি না?

আপডেট সময় : ০২:০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩