ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন

ইস্পাত ও অ্যালুমিনিয়ামে আমদানি শুল্ক দ্বিগুণের ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪০:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ৩৮৬ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, যুক্তরাষ্ট্র বুধবার থেকে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর বর্তমান শুল্ক হার ২৫ শতাংশ থেকে দ্বিগুণ করে ৫০ শতাংশ করবে। পেনসিলভানিয়ার পিটসবার্গে এক সমাবেশে বক্তৃতায় ট্রাম্প বলেন, এই পদক্ষেপ স্থানীয় ইস্পাত শিল্প এবং জাতীয় সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করবে, একই সঙ্গে তা চীনের ওপর নির্ভরতা কমাবে। খবর বিবিসির। ট্রাম্প আরও বলেন, ইউএস স্টিল এবং জাপানের নিপ্পন স্টিলের মধ্যে একটি অংশীদারিত্বের মাধ্যমে এই অঞ্চলের ইস্পাত উৎপাদনে ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। যদিও তিনি পরে সাংবাদিকদের বলেছেন যে, তিনি এখনও চূড়ান্ত চুক্তিটি দেখেননি বা অনুমোদন করেননি।চলতি বছরের জানুয়ারিতে পুনরায় ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্পের শুল্ক নীতির সর্বশেষ ঘোষণা এটি। ইস্পাত কর্মী দিয়ে পরিপূর্ণ এক জনসভায় ট্রাম্প বলেন, কোনো ছাঁটাই হবে না, আউটসোর্সিংও একেবারেই নয়। তিনি বলেন, প্রত্যেক মার্কিন ইস্পাতকর্মী খুব শিগগির ৫ হাজার ডলারের প্রাপ্য বোনাস পাবেন।যুক্তরাষ্ট্র-জাপান বাণিজ্য চুক্তি নিয়ে ইস্পাত শ্রমিকদের বড় উদ্বেগের জায়গা ছিল জাপান কীভাবে শ্রমিক ইউনিয়নের বেতন ও নিয়োগ-সংক্রান্ত চুক্তি মানবে তা নিয়ে।ট্রাম্প তার বক্তব্যের শুরুতেই বলেন, ২০১৮ সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ২৫ শতাংশ শুল্ক বসিয়ে তিনি যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী ইউএস স্টিলকে বাঁচিয়েছেন। তিনি ইস্পাত আমদানিতে শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করার পেছনে ইউএস স্টিলের টিকে থাকার গুরুত্বের কথা বলেছেন।৫০ শতাংশ শুল্কের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা আর এই সীমা অতিক্রম করতে পারবে না। আমরা পেনসিলভানিয়া ইস্পাতকে এমন অবস্থানে নিয়ে যাব যা আগে কখনো হয়নি।

ট্যাগস :

ইস্পাত ও অ্যালুমিনিয়ামে আমদানি শুল্ক দ্বিগুণের ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় : ০২:৪০:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫