ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮৫ ফিলিস্তিনি নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫ ৩০৮ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার ভোর থেকে গাজায় অন্তত ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেখানে অব্যাহত বোমাবর্ষণের ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক দিনে গাজায় নিহত ২৯ জন শিশু ও বৃদ্ধকে অনাহারে মৃত্যুবরণকারী হিসেবে নথিভুক্ত করা হয়েছে। গাজায় আরও হাজার হাজার মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েল এখন পর্যন্ত অন্তত ৫৩ হাজার ৭৬২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছেন এক লাখ ২২ হাজার ১৯৭ জন। যদিও সরকারি মিডিয়া অফিস নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ এর বেশি বলে জানিয়েছে, কারণ ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ থাকা হাজার হাজার মানুষকেও মৃত বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায় তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।জাতিসংঘে পাঠানো এক চিঠিতে আরাকচি বলেন, আমরা বিশ্বাস করি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যদি ইহুদিবাদী ইসরায়েল হামলা চালায়, তাতে যুক্তরাষ্ট্রেরও সম্পৃক্ততা থাকবে এবং তারা এর আইনগত দায় বহন করবে।এর আগে সংবাদমাধ্যম সিএনএন একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র নতুন গোয়েন্দা তথ্য পেয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে।

ট্যাগস :

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮৫ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ০২:৩৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫