ইরানে হামলার তীব্রতা বাড়ানোর নির্দেশ, নেতানিয়াহুর হুঙ্কার
- আপডেট সময় : ০২:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ২৯৬ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।
ইরান নতুন করে বৃহস্পতিবার (১৯ জুন) ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের একটি হাসপাতালেও আঘাত হেনেছে। খবব বিবিসি ও আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সোরোকা হাসপাতালে ইরানের হামলার বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন তিনি। সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বশেষ চালানো এই হামলার পর তেহরানে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েল কাটজ বলেছেন, তিনি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানে কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, কাপুরুষ ইরানি ডিক্টেটর তার সুরক্ষিত বাঙ্কারের বসে ইসরায়েলের হাসপাতাল ও আবাসিক ভবনগুলোতে ইচ্ছাকৃত আক্রমণ চালাচ্ছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।














