ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ইয়েমেনে মার্কিন বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত বেড়ে ৮০

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ৭৭৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৯ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি জানিয়েছে, শুক্রবার সকালে এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসায় পর এটি ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানান, হামলার ঘটনায় আহত হয়েছে আরও ১৭১ জন। ডয়চে ভেলে বলছে, নিহতদের মধ্যে সেখানকার বন্দর পরিচালনাকারী সাফার ওয়েল কোম্পানি এবং ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির কর্মীরা রয়েছেন। হতাহতের বিষয়ে ইয়েমেনর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তথ্যের বিষয়ে কোনও মন্তব্য করেনি ইউএস সেন্ট্রাল কমান্ড। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, হুথি সন্ত্রাসীদের তেলের উৎস বিচ্ছিন্ন করে দিতেই এই হামলা চালানো হয়েছে।

ট্যাগস :

ইয়েমেনে মার্কিন বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত বেড়ে ৮০

আপডেট সময় : ০২:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫