ঢাকা ১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

ইটভাটার মাটি কাটায় ঝুঁকিতে বৈদ্যুতিক খুঁটি, বিপদের আশঙ্কায় ৬০০ গ্রাহক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ১২৯ বার পঠিত

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে বিলমাড়ীয়া ইউনিয়নের বাকনাই গ্রামে একটি ইটভাটার জন্য ফসলি জমির ভরাট মাটি কাটার কারণে একটি সচল বৈদ্যুতিক খুঁটি চরম ঝুঁকিতে পড়েছে। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রায় ৬০০ গ্রাহক বিপদের আশঙ্কায় রয়েছে।
সোমবার (২০ জুলাই ২০২৬) সরেজমিন দেখা যায়, ইটভাটার জন্য খুঁটির চারপাশ থেকে গভীর করে মাটি কেটে নেওয়ায় খুঁটিটির ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে এটি একটি পুকুরের মাঝে ছোট মাটির স্তুপের ওপর দাঁড়িয়ে রয়েছে। ভারী বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে খুঁটিটি ধ্বসে পড়লে প্রাণহানির পাশাপাশি পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। এতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর প্রায় ৬০০ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সূত্রে জানা যায়, রোববার (১৯ জুলাই ২০২৬) উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের বন্দোবস্ত গোবিন্দপুরে একটি অভিযান পরিচালনা করতে যাওয়ার সময় বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেনের নজরে আসে। পরে জননিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় পল্লী বিদ্যুৎকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ। বিষয়টি নিশ্চিত করে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২, লালপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. রেজাউল করিম জানান, এ ঘটনায় জড়িত ইটভাটার মালিকের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে। ঝুঁকিতে থাকা বৈদ্যুতিক খুঁটির নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বন্দোবস্ত গোবিন্দপুর এলাকায় পদ্মা নদীর চর ও কৃষিজমি থেকে অবৈধভাবে ভরাট মাটি কাটার বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে ঘটনার সত্যতা পাওয়ায় ‘ইএস’ ইটভাটার মালিক মো. ইদবার আলীকে (৫৩) ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়। কৃষিজমি, পরিবেশ ও সরকারি সম্পত্তি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এই জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত সাত মাসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০টি অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং ভূমি অপরাধ ও প্রতিকার আইনে ২৪ জন ব্যক্তির বিরুদ্ধে ২২টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় প্রায় ১৫ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়।

ট্যাগস :

ইটভাটার মাটি কাটায় ঝুঁকিতে বৈদ্যুতিক খুঁটি, বিপদের আশঙ্কায় ৬০০ গ্রাহক

আপডেট সময় : ০৮:১৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬