ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস Logo ২০ জনের বেশি নাবিককে হত্যা করেছে ইরান, দাবি সেন্টকমের Logo ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের সতর্ক অবস্থান, যান চলাচল স্বাভাবিক Logo আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, কার হাতে উঠল কোন পুরস্কার? Logo সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান Logo Logo বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ, যান চলাচল স্বাভাবিক Logo সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু, ফি ৮-১০ হাজার টাকা Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’

ইজিবাইক চোর চক্রের দলনেতাসহ ২ জন আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৫২১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :

ফরিদপুর জেলার কোতয়ালী এলাকা হতে ইজিবাইক চোর চক্রের দলনেতাসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এসময় চোরাইকৃত ইজিবাইকও উদ্ধার করা হয়েছে।

১ মার্চ শুক্রবার বিকাল আনুমানিক ১৭.১৫ মিনিটে র‌্যাব-১০ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন তাম্বুলখানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১টি ইজিবাইক উদ্ধার পূর্বক ইজিবাইক চোর চক্রের ২ জন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ মোনায়েম সরদার (৩০), পিতা- মোঃ মোশারফ সরদার, সাং- গোড়াইল, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর ২। মোঃ দেলোয়ার হোসেন (৪৫), পিতা- আব্দুল ওহাব মাতুব্বর, সাং- রশিদনগর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ১,৬০,০০০ টাকা মূল্যমানের ১টি চোরাইকৃত ইজিবাইক ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা ব্যাটারি চালিত ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ ফরিদপুরসহ আশেপাশের বিভিন্ন এলাকা হতে ব্যাটারী চালিত ইজিবাইক চুরি করে ৫০,০০০-৬০,০০০ টাকার বিনিময়ে বিক্রয় করতো বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তার করা হয়েছে।

ইজিবাইক চোর চক্রের দলনেতাসহ ২ জন আটক

আপডেট সময় : ০৮:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪