ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভিভো ভি৮০-এর রং, ডিজাইন ও ক্যামেরায় মুগ্ধ হবে সবাই! Logo স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি Logo রামায়ণে মুসলিম আমেজের গান, জবাব দিলেন এ আর রহমান Logo নাহিদার অধিনায়কত্বের শুরুতেই দলে ফিরলেন সুমনা Logo ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড Logo আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার আছে পুলিশের Logo ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রী হত্যা রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বাক্কোর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ফয়সল আলিম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন Logo আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস Logo ২০ জনের বেশি নাবিককে হত্যা করেছে ইরান, দাবি সেন্টকমের

ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫২:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ৪০০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ইংল্যান্ডে। এই সিরিজকে সামনে রেখে দুই বহরে ইংল্যান্ডে গেছেন ক্রিকেটাররা। আইপিএলের জন্য দেরিতে দলে যোগ দেন লিটন দাস ও মুস্তাফিজ রহমান। এবার বাংলাদেশ দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান।

স্থানীয় সময় শুক্রবার (৫ মে) সন্ধ্যায় চেমসফোর্ডে পৌঁছান সাকিব। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এবারের আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিলেন সাকিব। আর তাই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলেছেন সাকিব। বাবা-মায়ের সঙ্গে মাগুরায় ঈদ উদযাপনের পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শাকিব।

স্ত্রী-সন্তান নিয়ে সেখানে প্রায় ১২ দিন কাটানোর পর অবশেষে চেমসফোর্ডে জাতীয় দলে যোগ দেন সাকিব। আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯, ১২ ও ১৪ মে। ইংল্যান্ডের চেমসফোর্ড কাউন্টি এসেক্স গ্রাউন্ডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

আপডেট সময় : ০২:৫২:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩