ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ধ করে দেওয়া ইটভাটা ফের চালুর চেষ্টা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের Logo রাজাপুরে জমি দখল ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হাচেনুর বেগমের Logo আইনশৃঙ্খলা নিশ্চিত না হলে নতুন বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী Logo কালাদরাপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় করিম উদ্দিন চৌধুরী বাবু Logo ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে জাগো ফাউন্ডেশনের কড়াইল স্কুলে অ্যাকমি এআই-এর এআই লিটারেসি সেশন Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

আবেদনময়ী পূজা, যা বললেন অপু বিশ্বাস

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ২৭২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ঢালিউডের এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা পূজা চেরীকে নিজের ছোট বোন বলেন অভিনেত্রী অপু বিশ্বাস। গত শনিবার রাতে ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের আইটেম গান ‘প্রেমের দোকানদার’ মুক্তি পেয়েছে। গানটি মুক্তির পর অন্তর্জালে পূজার পারফরম্যান্স প্রশংসিত হয়েছে। ৩ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের গানটিতে আবেদনময়ী রূপে হাজির হয়েছেন পূজা চেরী। নতুন লুকে পূজার উপস্থাপনা ও নাচের তারিফ করছেন ভক্ত-অনুরাগীরা। সেই গানটি নিজের ফেসবুকে শেয়ার দিয়েছেন অপু বিশ্বাস। সঙ্গে তিনি লিখেছেন, ‌‘আমার ছোট বোনটা এতো দারুণ নাচে!’ সেখানে মন্তব্য করে পূজা লিখেছেন, ‘বড় বোন যেরকম ছোট বোন তো সেরকমই হবে। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা ‘প্রেমের দোকানদার’ গানটির সুর করেছেন আকাশ। এতে কনার সঙ্গে আকাশ নিজেও কণ্ঠ দিয়েছেন। এই ওয়েব সিরিজের মধ্য দিয়ে দীর্ঘদিন পর পরিচালক রাফীর সঙ্গে কাজ করলেন পূজা। রাফীর প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে সিনেমায় নায়িকা হিসেবে যাত্রা করেছিলেন পূজা। এরপর তারা ‘দহন’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলেন।ব্ল্যাক মানি’ নামের ওয়েব সিরিজে পূজা চেরী ছাড়াও চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাহউদ্দিন লাভলু, পাভেলসহ অনেকেই অভিনয় করেছেন। ওয়েব সিরিজটি জানুয়ারির প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে।

ট্যাগস :

আবেদনময়ী পূজা, যা বললেন অপু বিশ্বাস

আপডেট সময় : ০২:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪