ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন

আবার মুক্তি পাচ্ছে ‘বেদের মেয়ে জোসনা’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫ ৭৭৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

‘বেদের মেয়ে জোসনা’ প্রথমে নির্মিত হয় বাংলাদেশে। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া তোজাম্মেল হক বকুল পরিচালিত এই ছবিতে জুটি বাঁধেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ। বাংলাদেশের ইতিহাসে অন্যতম ব্যবসাসফল সিনেমা এটি। ১৯৯১ সালে কলকাতায় ছবিটি রিমেক করেন মতিউর রহমান পানু। সেখানে নায়িকা অঞ্জু ঘোষই ছিলেন। তবে নায়ক হিসেবে ছিলেন চিরঞ্জিৎ। সেসময় বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও ছবিটি ব্যাপক সাড়া ফেলেছিল।এবার টালিউডের কালজয়ী ছবিটি নতুন রূপে পর্দায় ফিরছে। ঝকঝকে প্রিন্টে, উন্নত সাউন্ড কোয়ালিটিতে সিনেমাটি আবারও মুক্তি পেতে যাচ্ছে ‘বেদের মেয়ে জোসনা’। এ তথ্য জানালেন ছবির নায়ক চিরঞ্জিৎ।তিনি জানান, এরই মধ্যে প্রযোজকের সঙ্গে তার আলোচনা হয়েছে। ছবিটি রেস্টোরেশন বা সংরক্ষণের কাজ শুরু হয়ে গেছে। দর্শক এবার ছবিটি উপভোগ করতে পারবেন আধুনিক প্রযুক্তির ব্যবহারে আরও নিখুঁতভাবে।সম্প্রতি টালিউডে রি-রিলিজ পেয়েছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। তার আগে ‘নায়ক’, ‘মহানগর’, এমনকি কান চলচ্চিত্র উৎসবের ক্লাসিক বিভাগেও দেখানো হয়েছে ‘অরণ্যের দিনরাত্রি’র সংরক্ষিত সংস্করণ। এসব উদ্যোগ টালিউডের নির্মাতাদের নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করছে।চিরঞ্জিৎ বলেন, ‘আমি চাই আবার আসুক ‘বেদের মেয়ে জোসনা’। এই সিনেমাটি এক সময় দর্শকের মনে যে ম্যাজিক তৈরি করেছিল, আমি চাই সেটা আবার ফিরুক। যদি এই যুগেও ছবিটি চলে তবে বুঝব এর আজও দম আছে।’ তিনি আরও জানান, সেই সময় ‘বেদের মেয়ে জোসনা’ টালিউডে ১১ কোটি রুপির ব্যবসা করেছিল। তখন একটি টিকিটের দাম ছিল মাত্র দেড় টাকা। এতে বোঝা যায়, ছবিটি দর্শকদের মনে কতটা জায়গা করে নিয়েছিল।

ট্যাগস :

আবার মুক্তি পাচ্ছে ‘বেদের মেয়ে জোসনা’

আপডেট সময় : ০২:৫০:১১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫