ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কর্মকর্তাকে জিম্মি করে সরকারি কোয়ার্টার থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট Logo ডাবল রেললাইনে যুক্ত হচ্ছে ঢাকা-সিলেট রুট: প্রধানমন্ত্রীর Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন

আগামী জুলাইয়ে ফ্রান্স যাচ্ছেন নরেন্দ্র মোদি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ২১৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আগামী জুলাই মাসে ফ্রান্সে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ১৪ জুলাই ব্যাস্টিল ডে প্যারেডে ‘গেস্ট অব অনার’ হিসেবে যোগ দেবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ফরাসি সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনীও কুচকাওয়াজে অংশ নেবে। ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের ২৫ বছর পূর্ণ করেছে। সেই উপলক্ষে অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করতে হিন্দি ও ফরাসি ভাষায় টুইট করেছেন ম্যাক্রোঁ। তিনি লিখেছেন, ‘প্রিয় নরেন্দ্র, প্যারিসে ১৪ই জুলাই প্যারেডে সম্মানিত অতিথি হিসেবে আপনাকে স্বাগত জানাতে পেরে আমি সম্মানিত হব।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরও ফ্রান্স সফর করেছিলেন। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তাকে দেখামাত্র উষ্ণ অভ্যর্থনা জানান। ফের একবার মুখোমুখি দেখা যাবে দুই রাষ্ট্রপ্রধানকে। দুই নেতার মধ্যে এই বৈঠকে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে প্রতিরক্ষা পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

আগামী জুলাইয়ে ফ্রান্স যাচ্ছেন নরেন্দ্র মোদি

আপডেট সময় : ০২:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩