ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

আইপিএলে হ্যাজেলউডের অংশগ্রহণে খুশি নন ক্লার্ক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ৩৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
চোট কাটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে মাঠে ফিরেছেন অস্ট্রেলিয়ান ডানহাতি পেসার জশ হ্যাজেলউড। দীর্ঘ চার মাস পরও দারুণ ফর্মে ছিলেন হ্যাজেলউড। কিন্তু আইপিএলে হ্যাজেলউডের অংশগ্রহণ মোটেও পছন্দ করেননি অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। কারণ আগামী জুনে রয়েছে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও অ্যাশেজ সিরিজের ফাইনাল। ক্লার্ক মনে করেন আইপিএল না খেলে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচের আগে হ্যাজলউডের বিশ্রাম নেওয়া উচিত ছিল।

গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্টে বাঁ পায়ে চোট পান হ্যাজেলউড। যে কারণে ভারত সফরে চার ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হ্যাজেলউড ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় আইপিএলের শুরু থেকেই খেলতে পারেননি। অবশেষে বেঙ্গালুরুর নবম ম্যাচে একাদশে সুযোগ পান তিনি। বেঙ্গালুরুর হ্যাজেলউড লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৩ ওভারে ১৫ রানে ২ উইকেট নিয়েছিলেন।

চোট কাটিয়ে মাঠে ফেরার পর দারুণ গতিতে বোলিং করেন হ্যাজেলউড। কিন্তু হ্যাজলউডের আইপিএল পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলেন ক্লার্ক। ফক্স স্পোর্টসকে ক্লার্ক বলেছেন, “আমি বুঝতে পারছি না কেন হ্যাজেলউড আইপিএল খেলতে নেমেছে। আমি জানি না কেন তিনি অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেটের প্রস্তুতির কথা ভাবেননি।’

তিনি আরও বলেন, ‘আমি সত্যিই বুঝতে পারছি না এই মুহূর্তে তিন-চার ওভার বোলিং করা অ্যাশেজের সেরা প্রস্তুতি হতে পারে কিনা। বিশেষ করে যেহেতু তিনি ইনজুরি থেকে সেরে উঠেছেন এবং দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেট থেকে দূরে রয়েছেন।

আইপিএলে হ্যাজলউডের অংশগ্রহণে চাইলেই বাধা দিতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু সিএ তা করেননি। কেন সিএ হ্যাজলউডকে থামায়নি,সেটিও বলে দিয়েছেন ক্লার্ক, ‘ওরা এটা করতে পারে। তারা যেতে বাধা দিতে পারে। কিন্তু এটা ভারত। মাথা খারাপ নাকি আটকাতে যাবে। ভারতকে কেউ না বলতে পারবে না।

আইপিএলে হ্যাজেলউডের অংশগ্রহণে খুশি নন ক্লার্ক

আপডেট সময় : ০২:০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩