ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন Logo মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী Logo ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্রের আঘাত, চাপে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা Logo হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬ Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী

অস্ত্র বানানোর অর্থ বিশ্বের উন্নয়নে ব্যয় করতে বিশ্বনেতাদের প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ১৭২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে বিশ্বের উন্নয়নে অস্ত্র বানানোর অর্থ ব্যয় করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শেখ রাসেল ও স্মার্ট বাংলাদেশ পদক প্রদান এবং শেখ রাসেল দিবস ২০২৩’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজ বিশ্বে একের পর এক যুদ্ধ চলছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এখন আবার ফিলিস্তিনে হামলা চালাচ্ছে ইসরাইল। উভয় পক্ষেরই শিশু নিহত হয়েছে। গতকাল দেখলাম হাসপাতালে হামলা হয়েছে। সেখানে শিশুরাও মারা গেছে। বিশ্বনেতাদের বলব, এই যুদ্ধ বন্ধ করুন। অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করুন। যুদ্ধ মানুষের কল্যাণ বয়ে আনে না। এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশুরা।আমরা সেটা জানি। যুদ্ধের ফলে শিশু হারায় বাবা-মা, বাবা-মা হারায় সন্তানদের। ১৯৭১ ও ১৯৭৫ এ আমরা এই ভয়াবহতা দেখেছি। আজ আমাদের কাছে তাপস আছে, যে শিশু বয়সেই তার বাবা-মাকে হারিয়েছে।

তিনি বলেন, আমরা চাই অস্ত্র তৈরির অর্থ বিশ্বের উন্নয়নে ব্যবহার করা হোক। যুদ্ধ চাই না, কারণ যুদ্ধ ধ্বংস করে। আমরা শান্তি চাই।

শেখ হাসিনা বলেন, আমি চাই আমার ছোট্ট রাসেলের মতো জীবন যেন কাউকে দিতে না হয়। এসময় প্রধানমন্ত্রী কবি সুকান্তের কবিতাও আবৃত্তি করেন।

তিনি বলেন, শিশুদের একটি স্বাধীন দেশের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে শিশু-কিশোরদের নিয়ে এই সংগঠন। এই সংগঠনের উদ্দেশ্য হল ধর্ম-বর্ণ নির্বিশেষ সব মানুষকে মানুষের দৃষ্টিতে দেখা এবং অটিস্টিক বা পিছিয়েপড়াদের আরও এগিয়ে নেওয়া।

১৯৭১ সালে তার কারাবাসের কথা স্মরণ করিয়ে দিয়ে সরকারপ্রধান বলেন, ১৯৭১ সালে আমরা যখন বন্দি ছিলাম, একবার চেষ্টা করেছে ভেতরে এসে আমাদের ওপর হামলা করতে। একটা ছোট্ট তার আমাদের বাঁচিয়ে দেয়। একটা কাপড় ঝোলানো তারের সঙ্গে লেগে সে অফিসার পড়ে যায়, পরে সে ফিরে যায়। পরে কর্নেল অশোক আসে। সেদিনটি ছিল ১৮ তারিখ।

তিনি বলেন, ছোট শিশুরা দ্রুত শেখে। আমাদের বুড়োদের হয়তো দেরি হয়। এসময় প্রধানমন্ত্রী নিজের নাতির স্মৃতিচারণ করে বলেন, আমাদের এই শিশুরাই আগামী স্মার্ট বাংলাদেশের দক্ষ সৈনিক হবে।

শিশুদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন,আজ তোমরা যারা শিশু এখানে আছো, বাবা-মার কথা শুনবে। ঠিকমতো লেখাপড়া করবে। লেখাপড়া ছাড়া মানুষ বড় হতে পারে না। আমাদের ছেলেদেয়েদের মধ্যে এই আকাঙ্ক্ষা থাকবে, আমরা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবো। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবো।

তিনি বলেন, আমরা শান্তি চাই। দেশের উন্নয়ন চাই। এজন্য ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। আগামীতে আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।

অনুষ্ঠানে ‘স্মরণের আবরণে শেখ রাসেল’ বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল (অব.) অশোক কুমার তারার একটি ভিডিও বার্তা রাসেলের স্মৃতিতেও প্রদর্শিত হয়।

জাতির পিতার কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন। শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ছাত্র ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রেহাই পায়নি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

শিশু-কিশোরদের কাছে শিশু রাসেলের জীবনকে তুলে ধরতে তার জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। রাজ্যে তৃতীয়বারের মতো পালিত হচ্ছে ‘শেখ রাসেল দিবস’। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’।

অস্ত্র বানানোর অর্থ বিশ্বের উন্নয়নে ব্যয় করতে বিশ্বনেতাদের প্রধানমন্ত্রীর আহ্বান

আপডেট সময় : ০১:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩