ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন

অস্কারে যাচ্ছে অক্ষয়ের ‘মিশন রানিগঞ্জ’!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ৩৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

মালায়লাম মুভি ‘২০১৮’ আনুষ্ঠানিকভাবে ভারত থেকে অস্কারের জন্য মনোনীত হয়েছে। এছাড়াও যেকোনো দেশ অস্কার চূড়ান্ত নির্বাচনের জন্য অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র পাঠাতে পারে। আর তাতেই নিজের উদ্যোগে অস্কারের মঞ্চে যাওয়ার জন্য চূড়ান্ত বাছাইয়ে যাচ্ছে অক্ষয় কুমারের সিনেমা ‘মিশন রানিগঞ্জ’। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

একটি সত্য ঘটনা অবলম্বনে ‘মিশন রানিগঞ্জ’ মুক্তি পেয়েছে ৬ অক্টোবর। আট দিনে এই সিনেমাটি আয় করেছে ২৫ কোটি রুপি। বক্স অফিসে ভালো ব্যবসা করতে না পারলেও নির্মাতারা ছবিটির গল্পের জন্য অস্কারে পাঠানোর উদ্যোগ নিয়েছেন। ছবিটি অস্কারের মঞ্চে উঠলে এটি হবে অক্ষয়ের প্রথম অস্কারজয়ী ছবি।

১৯৮৯ সালের ১১ নভেম্বর ভারতের রাণীগঞ্জে মহাবীর কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনায় যশবন্ত সিং গিল-এর সাহসিকতা ও বীরত্বের গল্প ভারতের মানুষ এখনও ভুলতে পারেনি। প্রকৌশলী যশবন্ত সিং একাই ৬৫ জন খনি শ্রমিককে বাঁচিয়েছিলেন। ৩৪ বছর আগের সেই ঘটনা বড় পর্দায় তুলে এনেছেন টিনু সুরেশ দেশাই।

এই সিনেমায় যশবন্তের চরিত্রে অভিনয় করছেন অক্ষয়। অনেকে আবার দাবি করেন যে শিখ যশবন্তের ভূমিকায় তিনি বেশ মানানসই। এই সিনেমার শুটিং হয়েছে মূলত রানিগঞ্জ-আসানসোল-দুর্গাপুর কয়লান এলাকায়। ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। যশবন্তের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

গত বছর এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ স্বাধীনভাবে অস্কারে পৌঁছেছিল। এবং ভারতের জন্য পুরষ্কার নিয়ে আসে। এবারও একই রাসকা ধরলেন অক্ষয়।

অস্কারে যাচ্ছে অক্ষয়ের ‘মিশন রানিগঞ্জ’!

আপডেট সময় : ০৫:২২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩