ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

অমিতাভ-জয়ার ৫০ বছরের দাম্পত্য জীবনের মূলমন্ত্র

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ২৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দাম্পত্য জীবনের ৫০ বছর পার করে ফেললেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। বলিউডের রিল এবং রিয়েল লাইফের অন্যতম হিট এই দম্পতির আজ ৫০তম বিবাহবার্ষিকী। ১৯৭৩ সালের ৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। বাবা-মার বিয়ের দিন তাদের একটি অদেখা ছবি পোস্ট করে, তাদের একসঙ্গে এই দীর্ঘ পথ চলার নেপথ্যের কারণ জানালেন শ্বেতা।

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের একটি অদেখা ছবি পোস্ট করেছেন বিগ বি কন্যা। এদিন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়ে শ্বেতা লেখেন, ‘হ্যাপি ৫০ বাবা-মা। তোমরা এখন থেকে গোল্ডেন হলে।’

এই পোস্ট দিয়ে তিনি বলেন, বলিউডের শাহেনশাহ ও তার স্ত্রীর এই দীর্ঘ বিবাহিত জীবনের নেপথ্যে আছে কোন কারণ। শ্বেতার কথায়, ‘আমি একবার মাকে জিজ্ঞেস করেছিলাম, এতদিন বিয়ে টিকিয়ে রাখার রহস্য কী? মা জবাবে বলেছিল ভালবাসা। আর বাবা? তার উত্তর ঠিক তার স্ত্রী যা বলেছিল। দাম্পত্যকে টিকিয়ে রাখার এটাই মূল মন্ত্র।’

শ্বেতা  যে ছবিটি শেয়ার করেছেন তাতে অমিতাভ এবং জয়াকে একে অপরের চোখের দিকে তাকাতে দেখা যাচ্ছে। জয়া একটা শাড়ি পরে আর অমিতাভ সেই পুরনো ফ্যাশনের স্টাইলের ব্যাগি প্যান্ট এবং প্রিন্টেড শার্ট পরে আছেন। এই সাদা-কালো ছবিতে, তাদের একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

শুধু অফস্ক্রিন নয়, বিগ বি আর জয়ার অনস্ক্রিন কেমিস্ট্রিও সবার পছন্দ। একসঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছেন তারা। ১৯৭১ সালে হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘গুড্ডি’ ছবিতে কাজ করার সময় তারা একে অপরের প্রেমে পড়েন। পরের বছর তারা আবার একসঙ্গে ‘এক নজর’ ছবিতে কাজ করেন। সেখানে তাদের সম্পর্ক গভীর হয়। এরপর ১৯৭৩ সালে বিয়ে করেন।

অমিতাভ-জয়ার ৫০ বছরের দাম্পত্য জীবনের মূলমন্ত্র

আপডেট সময় : ০২:১৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩