ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি

অমিতাভের নাতনির প্রকাশ্যে প্রেম!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ২২৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতার মেয়ে নভ্যা নভেলি নন্দা। বলিউডে এখনও তাঁর প্রবেশ ঘটেনি। তবে নানা কারণে খবরের শিরোনামে থাকেন। নভ্যা কী পরছেন, কোথায় কার সঙ্গে যাচ্ছেন তা নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। এর আগে শাহরুখ খানের ছেলে আরিয়ানের সঙ্গে নভ্যার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। পরে অমিতাভের নাতনির প্রেমিক হিসেবে সিদ্ধান্তের নাম শোনা যায়।

গুঞ্জন শুরু হয় নভ্যার একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরেই। যেখানে তিনি একটি চাঁদের ছবি দিয়েছিলেন। যার নেপথ্যে ছিল পাহাড়। অন্যদিকে ঠিক একই সময়েই অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীও তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তা দেখে নেটিজেনরা বলতে শুরু করেন, নভ্যা-সিদ্ধান্তের ছবি ও ভিডিওর মধ্যে অদ্ভুত মিল রয়েছে। প্রশ্ন ওঠে, তাহলে কি সিদ্ধান্ত ও নভ্যা হয়তো একসঙ্গে উত্তরাখণ্ডে সময় কাটাচ্ছেন?

এরপর থেকেই গত কয়েক মাস ধরে বলিউডে তাদের প্রেমের গুঞ্জন চলছে। বেশ কয়েকটি পার্টিতেও একসঙ্গে দেখা গেছে তাদের। বলিপাড়ার অন্দরের গুঞ্জন তারা নাকি তাদের নিজেদের সম্পর্কের কথা ভাবছে। সিদ্ধান্ত এবং নভ্যাকে এই মাসের শুরুতে গোয়া থেকে একসঙ্গে ফিরতে দেখা গেছে। এবার মুম্বাইয়ের রাস্তায় হাত মিলিয়ে হাঁটলেন বলিপাড়ার চর্চিত এই জুটি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

সিদ্ধান্ত এবং নভ্যাকে সম্প্রতি মুম্বাইয়ের একটি শপিং মলের বাইরে দেখা গেছে। শোনা যাচ্ছে, ওই মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়েছিলেন এই জুটি। এর আগেই ভিডিওতে ধরা পড়েন তারা। সিদ্ধান্ত ও নভায়া ছিল সাধারণ পোশাকে। তাদের দুজনের পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট ছিল। সিদ্ধান্তের মুখে ছিল কালো মুখোশ। একে অপরের হাত ধরে মাল্টিপ্লেক্সে প্রবেশ করেন তারা।

অমিতাভের নাতনির প্রকাশ্যে প্রেম!

আপডেট সময় : ০৩:০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩